মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

বরগুনায় ঘন কুয়াশা ‍আর ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন

বরগুনা প্রতিনিধি //
সাগরপাড়ের জেলা বরগুনায় দিনভর ঘন কুয়াশা ও মেঘলা আকাশ। ঘন কুয়াশা কারণে শুক্রবার বেলা ১২টা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। এতে শীতের তীব্রতা বেড়ে গিয়ে জনজীবনে চরম ভোগান্তি নেমে আসে।

সকালের পর থেকেই জেলার আকাশ ছিল কুয়াশাচ্ছন্ন ও মেঘে ঢাকা। প্রচণ্ড ঠান্ডায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও শ্রমজীবীরা। বিশেষ করে ভোর থেকে কাজে বের হওয়া দিনমজুর, ভ্যানচালক ও শ্রমিকরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন।

শুক্রবার হওয়ায় সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকলেও শীত ও কুয়াশার প্রভাবে রাস্তাঘাট ও বাজারে সাধারণ মানুষের চলাচল ছিল খুবই কম। অনেক ব্যবসা-প্রতিষ্ঠান বেলা ১২টা পর্যন্ত বন্ধ রাখতে দেখা গেছে।

বেলা সোয়া ১২টার দিকে বরগুনা জেলা সদরসহ জেলার ছয়টি উপজেলায় সূর্যের দেখা মিললেও তীব্রতা ছিল খুবই কম। ফলে শীতের অনুভূতি পুরোপুরি কাটেনি। এদিকে টানা কুয়াশা ও শীতের কারণে শিশু, বয়স্ক ও অসুস্থরা বেশি ঝুঁকিতে রয়েছেন।

আরো পড়ুন

সিএনআরএস এর ফিসনেট প্রকল্প থেকে বিকল্প জীবিকা উন্নয়নে সহায়তা প্রদান

বরগুনা প্রতিনিধি।। তালতলী (বরগুনা), ১৭ অক্টোবর ২০২৬ রোজ শনিবার সেন্টের ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *