রবিবার, মার্চ ১৫, ২০২৬

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা

পটুয়াখালী প্রতিনিধি //
পটুয়াখালীতে রাতের আঁধারে দুর্বৃত্তদের হামলায় বশির শরীফ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বশির শরীফ মো. আব্দুল শরীফের ছয় সন্তানের মধ্যে কনিষ্ঠ। ভোরে বাড়ির পাশেই তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনরা বিষয়টি জানতে পারেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বশির শরীফ ছিলেন ভদ্র ও ধার্মিক স্বভাবের। তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন। কে বা কারা রাতের অন্ধকারে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কুপিয়ে হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। নিহতের বড় ভাই জাকির শরীফ বলেন, রাত ১২টার দিকে বশির বাড়িতে না ফেরায় তার মোবাইলে ফোন করা হয়। ফোন রিসিভ না করায় ধারণা করা হয়েছিল, সে হয়তো কোথাও আছে। ভোরে বড় ভাই ফজরের নামাজ পড়তে গিয়ে বাড়ির দরজার পাশেই বশিরের মরদেহ দেখতে পান। পরে কাছে গিয়ে দেখা যায়, তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন এবং শরীরজুড়ে রক্ত।

বদরপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তিনি খুব ভালো ছেলে এবং নামাজি ছিলেন। এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের মাথায় আঘাতের চিহ্ন পেয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে। পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

আরো পড়ুন

বাউফলে মুসলিম মেয়েদের ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলায় মুসলিম মেয়েদের সাথে মুসলিম পরিচয় দিয়ে একাধিক ধর্ষণ ও ব্ল্যাকমেইলের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *