শুক্রবার, জুন ১৯, ২০২৬

বরিশাল বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সেলিনা বেগম কারাগারে

নিজস্ব প্রতিবেদক : সাইবার মামলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক সেলিনা বেগমের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) শুনানি শেষে তার জামিন আবেদন না মঞ্জুর করা হয়। সেলিনা বেগমের বিরুদ্ধে গত ৫ই ডিসেম্বর ২০২৫ তারিখে সাইবার ট্রাইব্যুনাল কোতোয়ালি থানায় একটি মামলা হয়। যার জি আর নং ৭৮৯/২৫ এবং মামল নং ১৪।

উক্ত মামলার শুনানি শেষে আজ অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিট্রেট আদালতের বিচারক এসএম শরিয়তউল্লাহ তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

বিশ্ববিদ্যালয় ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, সেলিনা বেগমের বিরুদ্ধে একাধিক বিয়ে, সরকারি কর্মকর্তাদের সঙ্গে অস্বাভাবিক সম্পর্ক, ব্ল্যাকমেইল ও শারীরিক নির্যাতনের অভিযোগ রয়েছে।
সম্প্রতি লালমনিরহাট জেলা শিল্পকলা একাডেমির সাবেক এক কালচারাল কর্মকর্তাকে অফিসকক্ষে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

বাদি পক্ষের আইনজীবী অ্যাডভকেট আবুল কালাম আজাদ ইমন বলেন, আদালত ও তদন্তকারী কর্মকর্তাকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি করায় আমাদের আবেদনের প্রেক্ষিতে আদালত তার জামিন নামঞ্জুর করে গ্রেফতার করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এই বিষয়ে উপাচার্যকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। তাই আদালতের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। আদালত যে সিদ্ধান্ত দেবেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে অনুযায়ীই পরবর্তী পদক্ষেপ নেবে।

আরো পড়ুন

হাতেম আলী কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

ফজলে রাব্বি,  পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সরকারি সৈয়দ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *