শনিবার, মার্চ ২১, ২০২৬

কীর্তিপাশায় ১১ দলীয় জোট প্রার্থী শেখ নেয়ামুল করিমের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠি সদর থানার অন্তর্গত কীর্তিপাশা বাজারে গণসংযোগ ও মতবিনিময় করেছেন ঝালকাঠি-২ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিম। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) কৃত্তিপাশা ইউনিয়নের বিভিন্ন এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে তিনি গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি বাজারের ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যসহ সর্বস্তরের সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন।

এ সময় এলাকার বিভিন্ন সমস্যা, ন্যায্য দাবি ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন প্রার্থী শেখ নেয়ামুল করিম। তিনি জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দেন এবং একটি দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

গণসংযোগকালে শেখ নেয়ামুল করিম বলেন, “এই এলাকার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সকল মানুষের অধিকার নিশ্চিত করতে কাজ করবো। দুর্নীতি, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থেকে একটি ইনসাফভিত্তিক সমাজ গড়ে তোলাই আমার রাজনীতির মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, “সংখ্যালঘু সম্প্রদায়সহ সকল শ্রেণি-পেশার মানুষের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় আমি প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই আগামীর ঝালকাঠি গড়তে চাই।”
গণসংযোগকালে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন। তারা প্রার্থীর পক্ষে ভোটারদের কাছে সমর্থন কামনা করেন এবং নির্বাচনে বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

আরো পড়ুন

স্বাধীনতার পর কোন সরকার এক মাসে এত সফলতা দেখাতে পারেনি : রহমাতুল্লাহ

নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার পর কোনো সরকার মাত্র এক মাসে বর্তমান সরকারের মতো এত সাফল্য অর্জন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *