শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬

জিয়াউর রহমানের চেয়ে বড় ইসলামী শাসক কারা -মেজর হাফিজ

এরশাদ সোহেল/মনিরুল ইসলাম ইকরাম, তজুমদ্দিন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ (তজুমদ্দিন-লালমোহন)আসনের বিএনপি মনোনিত প্রার্থী মেজর অব:হাফিজ উদ্দিন আহমদ বলেছেন,রাসূল (সা:) যেভাবে ইসলামী শাসন কায়েম করেছে বিএনপি ক্ষমতায় গেলে সেভাবেই ইসলামী শাসন কায়েম করবে।

তিনি বলেন,প্রকৃত ইসলামী শাসক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।জিয়াউর রহমানের থেকে বড় ইসলামী শাসক কারা? মেজর হাফিজ জামায়াত ইসলামীর সমালোচনা করে বলেন,এ দেশে জামায়াত ইসলামী দ্বারা অনেক জঙ্গী দল তৈরী হয়েছে।

তারা নাকি আবার মানুষকে বেহেস্তে নিবে! শুক্রবার ৬ ফেব্রুয়ারি বিকেল ৩টায় তজুমদ্দিনের শম্ভুপুর দক্ষিণ বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেজর হাফিজ।

এ সময় মেজর হাফিজ আরো বলেন, ১৭ বছর বিনা ভোটে রাস্ট্র ক্ষমতা দখলে ছিলো শেখ হাসিনা।পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনা একজন স্বৈরশাসক ছিলেন। এ সময় তিনি গত বিএনপি সরকারের আমলে করা উন্নয়নের কথা তুলে ধরে জনগনকে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান।

শম্ভুপুর দক্ষিণ বিএনপি সভাপতি কামরুজ্জামান জান্টু হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,তজুমদ্দিন উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু,ভোলা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পঞ্চায়েত প্রমূখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা মহিলা দল সভাপতি ফরিদা ইয়াছমিন,ভোলা জেলা বিএনপি সহ সভাপতি মো:আমিরুল ইসলাম বাছেত পাটওয়ারী,শম্ভুপুর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত হাওলাদার,ছাত্রদল সভাপতি আর রহমান শুভ।

আরো পড়ুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ববি প্রতিনিধি : বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রকাশ্যে প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শুক্রবার (৬ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *