শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬

‎গৌরনদীতে সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর প্রার্থীর মতবিনিময়

সোলায়মান তুহিন,‎ গৌরনদী : ‎আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল–১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত প্রার্থী হাফেজ মাওলানা মোঃ কামরুল ইসলাম খানের সঙ্গে গৌরনদী প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) বাদ মাগরিব গৌরনদী প্রেসক্লাবে আয়োজিত এ সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় প্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান আগামী নির্বাচনে তার রাজনৈতিক অঙ্গীকার, এলাকার উন্নয়ন ভাবনা এবং জনকল্যাণমূলক বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।

‎তিনি বলেন, জনগণের ন্যায়সংগত অধিকার নিশ্চিত করা, সুশাসন প্রতিষ্ঠা এবং সামাজিক ন্যায়বিচার বাস্তবায়নই তার প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

‎এসময় উপস্থিত ছিলেন বরিশাল-১ আসনের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম,বরিশাল জেলা ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা জাকির হোসেন, গৌরনদী উপজেলা আমীর মাওলানা আল আমিন, সাধারণ সম্পাদক মো. বায়জীদ শরীফ, আগৈলঝাড়া উপজেলা আমীর অধ্যাপক আলাউদ্দিন মিয়া, সাবেক আমীর আলী আহমদ সেরনিয়াবাত, পৌর আমীর মাওলানা হাফিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

‎সভায় উপস্থিত সাংবাদিকরা বিভিন্ন স্থানীয় সমস্যা, উন্নয়ন সম্ভাবনা এবং নির্বাচনী অঙ্গীকার বিষয়ে প্রার্থীর কাছে প্রশ্ন উত্থাপন করেন। মতবিনিময় সভা পারস্পরিক আলোচনা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়।‎
‎অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গৌরনদী উপজেলা শাখা।

আরো পড়ুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ববি প্রতিনিধি : বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রকাশ্যে প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শুক্রবার (৬ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *