শুক্রবার, জুলাই ১০, ২০২৬

আগৈলঝাড়ায় নির্বাচন পরবর্তী বাস্তবতা শান্তিপূর্ণ সহাবস্থান ও সামাজিক সম্প্রতি রক্ষায় করণীয় শীর্ষক মতবিনিময় সভা

আগৈলঝাড়া প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় দি হাঙ্গার প্রজেক্ট ও সুশাসনের জন্য নাগরিক সুজনের আয়োজনে নির্বাচন পরবর্তী বাস্তবতা শান্তিপূর্ণ সহাবস্থান ও সামাজিক সম্প্রতি রক্ষায় করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি ড. বিনয় ভুষন রায়ের সভাপতিত্বে নির্বাচন পরবর্তী বাস্তবতা শান্তিপূর্ণ সহাবস্থান ও সামাজিক সম্প্রতি রক্ষায় করণীয় শীর্ষক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পিএফজির কো-অডিনেটর জেমস রিপন বাড়ৈ, উপজেলা দি হাঙ্গার প্রজেক্ট এর সমন্বয়কারী সাইফুল ইসলাম লিটন, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, সাবেক সভাপতি সরদার হারুন রানা, মো. সাইফুল ইসলাম, সুশাসনের জন্য নাগরিক সুজনের সদস্য নাছির উদ্দিন, ফারুক আকন, পরিমল রায়, দেব দুলাল বাড়ৈ, শিক্ষক আবুল কালাম আজাদসহ প্রমুখ। বক্তরা বলেন, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন বিগত সকল নির্বাচনের চেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। আগৈলঝাড়া উপজেলা হিন্দু অধ্যুষিত এলাকা। এই উপজেলার হিন্দু ভোটাররা শান্তিপূর্ণ সহাবস্থান ও সামাজিক সম্প্রতি রক্ষায় তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কোন রকম সহিংসতা ছাড়াই এই নির্বাচন সুন্দর হয়েছে।

আরো পড়ুন

গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা

সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল): গণঅধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ঢাকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *