সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬

চরফ্যাশনে আইন-শৃঙ্খলা ও যানজট নিরসন সংক্রান্ত বিশেষ সভা

চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশন উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা ও যানজট নিরসন সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লোকমান হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভোলা-৪ আসন (চরফ্যাশন-মনপুরা) থেকে নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার ভূমি এমাদুল হোসেন, সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, চরফ্যাশন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী,

চরফ্যাশন উপজেলা জামায়েতি ইসলামের আমির মীর শরিফ হোসাইন, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন মুরাদ, বাস মালিক সমিতির সভাপতি রিয়াদ শিকদার, পৌরসভা ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামরুজ্জামান শাহিন, চরফ্যাশন উপজেলা ট্রাফিক পুলিশের দায়িত্বে নিয়োজিত এম এস নাইম , চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বাস,সিএনজি, অটোবোরাক,অটোরিকশা, মাইক্রো, চরফ্যাশন বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ।

সভায় বক্তারা আগামী ঈদুল ফিতরে চরফ্যাশন সদর রোডে সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলকে সহজ করার লক্ষে করণীয় সকল বিষয় আলোচনা করা হয়।

আরো পড়ুন

লালমোহনে দলীয় প্রভাবে সেচ প্রকল্প দখলের অভিযোগ, লাখ লাখ টাকা গচ্ছার শঙ্কায় কৃষকরা!

লালমোহন প্রতিনিধিঃ ভোলার লালমোহন উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সেচ প্রকল্প দলীয় পরিচয়ে জোরপূর্বক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *