শুক্রবার, ফেব্রুয়ারি ২০, ২০২৬

মহিপুরে মানবিক সমাজ সেবা সংগঠনের ইফতার সামগ্রী পেল ৫০ হতদরিদ্র পরিবার

মাহতাব হাওলাদার, মহিপুর
পটুয়াখালীর মহিপুরে পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায় ও হতদরিদ্র ৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে মানবিক সমাজ সেবা সংগঠন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল—খেজুর, ভূষি, তোকমা, চিড়া, মুড়ি, ট্যাং, বুট ও চিনি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পুরো রমজান মাসজুড়ে পর্যায়ক্রমে এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং আরও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হবে। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আরিফ হাওলাদারের সভাপতিত্বে এবং ইফতার সামগ্রী বিতরণ কমিটির আহ্বায়ক সালাউদ্দিন হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উদ্যোক্তা সৈয়দ আনিচ মীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্যোক্তা ও সাবেক সভাপতি রিপন সাব্বির। এছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সোহাগ হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, কোষাধ্যক্ষ জাহিদ জিয়া, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক বাইজিদ হাওলাদার, সদস্য আবু হানিফ ঘরামীসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। সভাপতির বক্তব্যে আরিফ হাওলাদার বলেন, ‘রমজান মাস সহমর্মিতা ও আত্মত্যাগের শিক্ষা দেয়। সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। মানবিক সমাজ সেবা সংগঠন শুরু থেকেই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য কেবল ইফতার সামগ্রী বিতরণে সীমাবদ্ধ নয়; বরং সারা বছর অসহায় মানুষের পাশে থেকে একটি মানবিক সমাজ গড়ে তোলা।’ উল্লেখ্য, বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে স্বেচ্ছাসেবী উদ্যোগের মাধ্যমে সংগঠনটির পথচলা শুরু হয়। পরবর্তীতে ২০২১ সাল থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি। কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় বিনামূল্যে ব্লাড গ্রুপিং কর্মসূচি, খাদ্য ও বস্ত্র বিতরণ, মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের সহায়তা এবং অসহায় পরিবারের আর্থিক সহযোগিতাসহ নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

আরো পড়ুন

ভোলায় কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধি: ভোলায় মো.ফাহিম (১২) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *