বৃহস্পতিবার, মে ৭, ২০২৬

ভোলায় প্রতিবন্ধী হত্যার বিচারের দাবীতে ফের বিক্ষোভ মানববন্ধন

বিশেষ প্রতিবেদক ।।

ভোলার তজুমদ্দিনের শম্ভুপুর ইউনিয়নে বাক-প্রতিবন্ধী যুবক কবির (৩৫) হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ফের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে শত শত স্থানীয় জনতা এ কর্মসূচীতে অংশ নেন।
বাক প্রতিবন্ধী যুবক কবির হত্যার ৮ মাস পেরিয়ে গেলেও বিচার পাননি তার স্বজনরা। বর্তমানে কবির হত্যাকান্ডের মামলাটি পিবিআইয়ের তদন্তাধীন রয়েছে বলে জানা যায়।

২৩ মার্চ সোমবার বিকেল ৪টায় উপজেলার শম্ভুপুর ইউনিয়নের বাংলাবাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন স্থানীয় জনতা এবং ব্যবসায়ীরা।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, কবির হত্যার ৮ মাস পেরিয়ে গেলেও প্রশাসন এখনও কোনো ব্যবস্থা নিতে পারেনি—এটা প্রশাসনের চরম ব্যর্থতা। কবির একজন বাক-প্রতিবন্ধী, সে কখনো কারো সাথে খারাপ আচরণ করেনি , অথচ তাকে হত্যা করে পুকুরে ফেলে রাখা হয়েছে। হত্যার ৩ দিন পর তার লাশ পুকুরে পাওয়া যায়। বক্তারা আরো বলেন, প্রশাসন জড়িতদের বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। একজন বাক-প্রতিবন্ধী যদি নিরাপদ না থাকে, তবে আমরা জনগন কোথায় যাবো ? কবিরকে গুমের পর হত্যা করা হলেও সাধারণ মৃত্যু বলে প্রশাসন শুধু টালবাহানা করছে।
এর আগে গত ৮ জুলাই কবির হত্যার বিচারের দাবীতে হাজারো জনতা বিক্ষোভ মিছিল করেন

উল্লেখ্য, গত ১ আগস্ট শম্ভুপুর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ীর পাশে পরিত্যক্ত পুকুরে ভাসমান অবস্থায় কবিরের লাশ উদ্ধার করা হয়। কবিরকে হত্যার পর পানিতে ফেলে রাখা হয়েছে বলে দাবি করেন তার পরিবার।

আরো পড়ুন

সাদা কাগজে ঠিকানা পড়তেই অজ্ঞান, ৪ দিন পর কিশোর সৌরভ দাস উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : বরিশালের ভাটিখানা এলাকা থেকে নিখোঁজ হওয়া এক স্কুলছাত্রকে চার দিন পর কক্সবাজারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *