রবিবার, জুন ২৮, ২০২৬

রাজাপুরে যুবককে তুলে নিয়ে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা, মারধরের অভিযোগ

রাজাপুর প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে চোর বানাতে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চালিয়ে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৬ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার রোলা গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. মহসিন হাওলাদার (৩৫) ওই এলাকার মৃত আব্দুল মন্নান হাওলাদারের ছেলে। এ ঘটনায় একই এলাকার মো. বরকত হাওলাদার (৪০), মো. সোহেল হাওলাদার (৩৫) ও মো. রাসেলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী জানান, কিছুদিন আগে মহসিনের ভাই মাসুম বিল্লাহ একটি পুরোনো মোবাইল ফোন কিনেছিলেন। পরে থানা পুলিশের মাধ্যমে জানা যায়, সেটি চোরাই মোবাইল। বিষয়টি জানার পর মোবাইলটি পুলিশের কাছে জমা দেওয়া হয় এবং এ নিয়ে স্থানীয়ভাবে শালিসের উদ্যোগ নেওয়া হয়। তবে মাসুম কর্মস্থলে চলে যাওয়ায় তাকে না পেয়ে অভিযুক্তরা মহসিনকে বাড়ি থেকে তুলে রোলা বাজারে নিয়ে যায়। সেখানে তাকে চোর বানাতে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চালিয়ে মারধর করা হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়। বর্তমানে মহসিনের বাড়ি থেকে গরু ছিনিয়ে নিতে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।
অভিযুক্ত বরকত হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন, শালিসের জন্যই মহসিনকে ডেকে আনা হয়েছিল, কোনো মারধরের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

কৃষিতে নীরব বিপ্লব: সবজির সবুজ সমারোহে স্বাবলম্বী নীলগঞ্জের কুমিরমারা গ্রাম

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রাম আজ কৃষি উৎপাদনের এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *