লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধন ফাউন্ডেশন গজারিয়া-২০০০ এর সার্বিক তত্ত্বাবধানে ও গজারিয়ার কৃতি সন্তান শিশির কুমার পাল বাপ্পির উদ্যোগে অনুষ্ঠিত ক্যাম্পে কারিগরি সহায়তা প্রদান করে বরিশালের ইস্পাহানী ইসলামীয়া চক্ষু ইনিস্টিটিউট ও হাসপাতাল।
চক্ষু বিশেষজ্ঞ একদল চিকিৎসকের নেতৃত্বে চোখের বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করে তিনশতাধিক রোগীকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও পরামর্শ প্রদান করা হয়। এ ছাড়া ৬৩ জন ছানি রোগীকে আগামী ৩ এপ্রিল বরিশালের ইস্পাহানী ইসলামীয়া চক্ষু ইনিস্টিটিউট ও হাসপাতালে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য নির্ধারণ করা হয়।
অপারেশন শেষে ওইসব রোগীদের আবার নিজ এলাকায় পৌঁছে দেওয়া হবে। বন্ধন ফাউন্ডেশন গজারিয়া-২০০০ এর সভাপতি কাজী কবির হোসেন লিটন বলেন, বৈষম্যহীন, দারিদ্র্য ও রোগমুক্ত সমাজ বিনির্মাণই আমাদের মূল লক্ষ্য। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে এমন মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।