মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; sv:16.1.9.1.W20; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 28;

চেয়ারম্যান পদপ্রার্থী আবু নাঈম ফখরুলের  লিফলেট বিতরণ  পথসভা

চরফ্যাশন প্রতিনিধি : ১৯ নং ঢালচর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবু নাঈম ফখরুলের লিফলেট বিতরণ ও পথসভা ও অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ আইচার নতুন বাজারে তিনি উপস্থিত ভোটারদের মাঝে লিফলেট বিতরণ এ পথসভায় মিলিত হন।
পথসভায় তিনি বলেন,  ঢালচর একটি অবহেলিত ইউনিয়ন। আমি  নির্বাচিত হতে পারলে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট নির্মাণ ও সংস্কার করা হবে। কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। ঢালচরকে মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলা, ইউনিয়নের রাস্তাঘাট নির্মাণ-সংস্কার ও ব্রিজ-কালভার্ট তৈরি করা
আবাসন প্রকল্পের মাধ্যমে ভূমিহীনদের বাসস্থানের ব্যবস্থা করার কথা উল্লেখ করেন। এছাড়াও  তিনি প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা,
সুপেয় পানির  ব্যবস্থা করার লক্ষ্যে জনবসতি এলাকায় গভীর নলকুপ স্থাপন; সামাজিক-ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ ও সংস্কার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
 তিনি আরো বলেন, তাকে  নির্বাচিত করা হলে জেলে, কৃষক, বিধবা, বয়স্ক ও সিনিয়র নাগরিকদের জন্য  সরকারি সকল ধরনের (কার্ডভিত্তিক) সুযোগ সুবিধা নিশ্চিত করাসহ বাল্যবিবাহ রোধ করে শিক্ষার্থীদের  জন্য পড়াশোনার সুযোগ নিশ্চিত করা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা ও ঢালচর ইউনিয়নকে মডেল ইউনিয়ন রূপে গড়ে তোলার  হবে।
তিনি উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমি আমার রাজনৈতিক জীবনের শুরু  থেকে  আপনাদের  তথা অত্র ইউনিয়নের উন্নয়নমূলক কার্যক্রম শুরু করেছিলাম। ইতোপূর্বে পূর্বের ঢালচরে ২০০৩/০৪ অর্থ বছরে সরকারের সহায়তায় আমার নিজস্ব উদ্যোগে ৮০০ পরিবারের বসতির লক্ষে আবাসন তৈরি ও ১৫টি গভীর নলকুপ স্থাপন করেছি। সলিং ও হেরিংবন রাস্তা নির্মাণ করেছি। ১৯৯২ সাল হতে ২০০২ সাল পর্যন্ত বৃহত্তর চর কুকরি মুকরি ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক দায়িত্ব পালনকালীন বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করেছি। মাননীয় সংসদ সদস্যে নুরুল ইসলাম নয়নের সহযোগিতায় জনস্বার্থে  ইউনিয়নের উন্নয়নে  নানামুখী কর্মসূচি হাতে নিয়েছি। আপনাদের সহযোগিতা পেলে আমি আমার গৃহিত কর্মকাণ্ড সফলভাবে বাস্তবায়ন করতে পারব ইনশাআল্লাহ।

আরো পড়ুন

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চর কাটার অভিযোগ

রিয়াজ ফরাজী: ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের একতা বাজারসংলগ্ন চর থেকে অবৈধভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *