লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলার ৭নং পশ্চিম চরউমেদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মাঈনুদ্দিন পাটোয়ারীর ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। গত ১৪ নভেম্বর ২০২৬, রোজ শনিবার সন্ধ্যায় উপজেলার গজারিয়া পশ্চিম বাজারের ইকবাল কাজীর দোকানের সামনে এই হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের অভিযোগ অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী সিফাত মাতাব্বর ও মিরাজ মাতাব্বর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাঈনুদ্দিন পাটোয়ারীর ওপর অতর্কিত হামলা চালায়। এই হামলার নেপথ্যে আরও বেশ কয়েকজন স্থানীয় ইন্ধনদাতা জড়িত রয়েছে বলে ভুক্তভোগীর পক্ষ থেকে দাবি করা হয়েছে।
হামলার পরপরই মাঈনুদ্দিন পাটোয়ারী গুরুতর আহত ও আশঙ্কাজনক অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে দ্রুত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে তার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা আরো বলেন, তার বাম কাদের সোলডারে হার ভেঙে গেছে। শরীরের বিভিন্ন স্থানে আরো গভীর ক্ষত হয়েছে। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় মসজিদের ইমাম হাফেজ আলী আকবর বলেন, পূর্ব শত্রুতা ও রাজনৈতিক কারনে মাইনুদ্দিন পাটোয়ারীর উপর অতর্কিত হামলা হয়েছে। হামলাকারীরা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।