মো. ফারুক হোসেন, আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুরে তুচ্ছ ঘটনা ও পূর্ব বিরোধের জের ধরে একই পরিবারের ৬জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদের মধ্যে আহত ৩জনকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলার উজিরপুর উপজেলার ধামুরা গ্রামের আকাশ মোল্লার একটি পোষা কুকুর একই এলাকার সত্তার মোল্লার একটি হাসের বাচ্চা মেরে ফেলার অভিযোগ করে। এনিয়ে মঙ্গলবার সন্ধ্যায় আকাশ মোল্লার সাথে সত্তার মোল্লার বাকবিতন্ডা হয়। পরে সত্তার মোল্লার নেতৃত্বে সরোয়ার মোল্লা, জুয়েল মোল্লা, সুমন মোল্লা, লিমন মোল্লা, সাকিব ও সিফাতসহ ১৫ থেকে ২০জন মিলে আকাশ মোল্লা, হাফিজ মোল্লা, মিনারা বেগম, সাহিদা বেগম, ছলেমান সন্যামত, জেরিন বেগমসহ ৬জনকে পিটিয়ে আহত করে। এদের মধ্যে আকাশ মোল্লা, তার ভাই হাফিজ মোল্লা, তাদের মামিনারা বেগমকে গুরুতর আহত অবস্থায় আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত আকাশ মোল্লা জানান, আমার পাশের বাড়ির সত্তার মোল্লার একটি হাসের বাচ্চা মারা যাওয়ায় আমার পোষা কুকুরটিকে দোষারোপ করা হয়।
তারপরও আমি তাদেরকে হাসের বাচ্চার দাম দিয়ে দেয়ার কথা বলি। তারপরও তারা বিনা কারনে লোকজন নিয়ে আমার পরিবারের উপর হামলা করে। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।