মঙ্গলবার, মে ৫, ২০২৬

ষাঁড় গরু জবাই করে মাংস বিক্রি ও বনভোজন, প্যানেল চেয়ারম্যানের বিচার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : সামাজিকভাবে ছেড়ে দেয়া ষাড় গরু জবাইকে বিক্রি ও বনভোজন করায় বরিশাল সদর উপজেলার সায়েস্তাবাজ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শামছুল কবির ফরহাদের বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার (৫ মে) সদর উপজেলার ৮নং চাঁদপুরা ইউনিয়নের সর্বস্তরের জনগণ এ মানববন্ধন করেন।

মঙ্গলবার (৫ মে) সদর উপজেলার ৮নং চাঁদপুরা ইউনিয়নের সর্বস্তরের জনগণ এই মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সমাজের কল্যাণে ছেড়ে দেওয়া গরুটি পরিকল্পিতভাবে ধরে নিয়ে জবাই করা হয়েছে, যা সামাজিক ও নৈতিকভাবে চরম নিন্দনীয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী রিয়াজ বলেন, “এটি শুধু একটি গরু জবাইয়ের ঘটনা নয়, বরং সামাজিক মূল্যবোধের ওপর আঘাত। আমরা এর সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তি চাই।” ভুক্তভোগী মোঃ সোহেল হাওলাদার বলেন, “গরুটি এলাকার মানুষের সম্মিলিত সম্পদ ছিল। এটিকে এভাবে জবাই করে বিক্রি করা খুবই দুঃখজনক। আমি এর বিচার চাই।”

এদিকে, বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন এলাকায় এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ সোহেল হাওলাদার (৪০)। তিনি বন্দর থানার দুর্গাপুর এলাকার বাসিন্দা।

জিডি সূত্রে জানা যায়, প্রায় ৭-৮ বছর আগে স্থানীয় লোকজন সম্মিলিতভাবে একটি ষাঁড় গরু ক্রয় করে সমাজে ছেড়ে দেন। গরুটি দীর্ঘদিন ধরে কাউনিয়া থানাধীন রাজাপুরসহ আশপাশ এলাকায় বিচরণ করছিল। বর্তমানে গরুটির আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৫ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে রাজাপুর চর এলাকা থেকে অভিযুক্তরা গরুটি ধরে নিয়ে যায়। পরে একই দিন রাত আনুমানিক ৩টার দিকে গরুটি জবাই করা হয়। পরবর্তীতে কিছু মাংস বিক্রি করা হয় এবং অবশিষ্ট মাংস অভিযুক্তদের মধ্যে ভাগ-বণ্টন করা হয়।

জিডিতে অভিযুক্ত হিসেবে সায়েস্তাবাজ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শামছুল কবির ফরহাদসহ মোঃ শাহিন খান, মোঃ শিমুল, মোঃ জাহিদ হাওলাদার, মোঃ আলাউদ্দিন, মোঃ সজিব, মোঃ পারভেজ, মোঃ জালাল খান, মোঃ মাহবুব, মোঃ নয়ন ও মোঃ লিটন ঘরামী’র নাম উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। উল্লেখ্য বরিশাল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের পদ থেকেও বহিস্কার করা হয় শামছুল কবির ফরহাদকে।

আরো পড়ুন

কোটি টাকার নিয়োগ বাণিজ্য, অধ্যক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ, আদালতে মামলা

পটুয়াখালী প্রতিনিধি : শিক্ষা প্রতিষ্ঠানকে বলা হয় মানুষ গড়ার কারখানা। আর সেই প্রতিষ্ঠানের প্রধান যদি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *