শনিবার, জুন ২০, ২০২৬

নাস্তা কিনতে বের হয়ে বরিশালে অটোচাপায় প্রাণ গেল শিশুর

নিজস্ব প্রতিবেদক : বাবার সাথে নাস্তা কিনতে বের হয়ে অটোরিকশার ধাক্কায় প্র‍াণ গেল পৃথা সাহা (৩) নামে এক শিশুর। বুধবার (৬ মে) সকাল ১০ টায় বরিশাল মহানগরীর ভাটিখানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

পরে আহতবস্থায় শিশুটিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে চিকিৎসাধীনবস্থায় মৃত্যুবরণ করে। নিহত শিশু পৃথা সাহা ভাটিখানার সাহাপাড়া এলাকার বাসিন্দা শান্ত সাহার মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জিত চন্দ্র নাথ জানান, শিশুটি সকালে তার বাবার সাথে নাস্তা কিনতে বের হয়েছিল।

এসময় স্কুলের সামনের সড়কে একটি অটো ভাটিখানা বাজারের দিকে যাচ্ছিল। শিশুটি রাস্তা পার হতে গেলে অটোটি শিশুটিকে ধাক্কা দেয়। পরে আহত অবস্থায় শিশুটিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে দুপুরে সে মারা যায়। ওসি বলেন, এ ঘটনায় অটোচালককে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। তবে শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশু তির্থা সাহার অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাড বিলকিস আক্তার জাহান শিরীন। এক শোক বার্তায় তিনি বলেন,

কোমলমতি শিশুটি প্রস্ফুটিত হওয়ার আগেই এমন ঝরে যাওয়া অত্যন্ত হৃদয়বিদারক এবং অসহনীয়। এই অপূরণীয় ক্ষতিতে তিনি স্তব্ধ। তিনি শোকসন্তপ্ত পিতা শান্ত সাহা ও তাঁর পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

আরো পড়ুন

‎বরিশালে বৃক্ষরোপণ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

‎নিজস্ব প্রতিনিধিঃ ‎পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন-এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *