সোমবার, মে ১১, ২০২৬

চরফ্যাশনে যুবকের বিরুদ্ধে গাজা বিক্রি করে শিক্ষার্থীদের বিপথগামী করার অভিযোগ

চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনের জিন্নাগড়ে ইউনিয়নের দাসকান্দি এলাকার আক্তার ও তার সহযোগীদের বিরুদ্ধে এলাকার নিরীহ জনগণকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় বশির উল্লাহ মাস্টারের অভিযোগ, জিন্নাগড় ইউনিয়নের ৫ নং ওয়ার্ড দাসকান্দি এলাকার খাসজমিতে আকতার ও তার ভায়রার ফ্যামিলিসহ ৫টি পরিবার বসবাস করে।

পাশ্ববর্তী খালে আকতার ব্যাগ জাল দিয়ে মাছ ধরার নামে টংঘরে গাঁজা বিক্রি করে। স্থানীয় দাসকান্দি মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তার কাছ থেকে গাঁজা কিনে নিয়ে মাদকাসক্ত হয়ে পড়ছে এবং নানা অপকর্মে জড়িত হচ্ছে।

২০২২ সালে স্থানীয় বশির উল্লাহ মাস্টারের বাসা চুরি করে স্বর্ণের চেইন, গলার হার ও স্মার্ট ফোনসহ প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরির করে আক্তার। এ ঘটনায় বশির উল্লাহ মাস্টার বাদী হয়ে আক্তার ও তার স্ত্রীকে আসামী করে চরফ্যাশন থানায় মামলা  করেন।

ঐ মামলায় প্রায় দুই মাস জেল হাজতে ছিলেন আকতার। পরে তৎকালীন ইউপি চেয়ারম্যান মোঃ হোসেন মিয়ার মধ্যস্ততায়  জামিনে বের হয়ে আবারো অপকর্ম করা শুরু করে।

এলাকার ত্রিশ উর্ধ্ব বয়সী এক নারী  নাম প্রকাশ না করা শর্তে বলেন, আকতার এলাকার এক বাড়ীতে চুরি করেন। তিনি আকতারকে চুরি করতে দেখেন। চুরির ঘটনায় সাক্ষ্য দেওয়ায় আকতার ঐ নারীকে বেদম মারধর করে।

এতে গুরুতর আহত  হয়ে ঐ নারী তিনদিন  চরফ্যাশন হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় বিগত ২৯ এপ্রিল চরফ্যাশন থানায় সাধারণ ডায়রি করেছেন তিনি। ডায়েরি নং ১২৯১।

দুলারহাট  কলেজের প্রভাষক শ্যামল চন্দ্র দাস জানান, গত বছর কলেজে যাওয়ার সময় আকতার ও তার সাঙ্গপাঙ্গরা  তার উপর হামলা করেছে। এ ঘটনায়  শ্যামল চন্দ্র দাস আকতারের বিরুদ্ধে চরফ্যাশন থানায় সাধারণ ডায়েরি নং ১২৪৪ করেছেন।

এবং রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে বিচার দাবী করেন কিন্তু কোন প্রতিকার পাননি। এলাকাবাসী জানান, একই সঙ্গে বসবাসকারী ৫ টি পরিবারের মধ্যে একটি পরিবার আকতারের অত্যাচার চরফ্যাশন ছেড়ে চট্টগ্রাম চলে গেছেন। ২ টি পরিবার তার ভয়ে ভীত সন্তস্ত্র হয়ে আছে।

অভিযোগের বিষয়ে জানতে আক্তারকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ না করায় অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা যায়নি। চরফ্যাশন থানার ওসি মাহমুদ আল ফরিদ ভুঁইয়া বলেন, তার বিরুদ্ধে অভিযোগ হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন

ছাত্রদলের সাবেক নেতার মুক্তি দাবিতে ভোলায় সড়ক অবরোধ

ভোলা প্রতিনিধি : ভোলায় কোস্টগার্ডের হাতে গ্রেফতার দক্ষিণ দিঘলদী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও বাংলাদেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *