বরিশাল নগরীকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা স্থাপনের লক্ষ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (২২ জুন) বিকেল ৪টায় বরিশাল সিটি কর্পোরেশন নগর ভবনে প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের উপস্থিতিতে এই চুক্তি সম্পন্ন হয়।
চুক্তিতে বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল বারী এবং বায়োলটেক কোম্পানির পক্ষে স্বাক্ষর করেন তাদের সিইও রাইউ সাং হান (Ryu sung Hun)
প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, এই চুক্তির আওতায় বরিশাল নগরীতে প্রতিদিন উৎপাদিত বিপুল পরিমাণ বর্জ্য আর যত্রতত্র ফেলা হবে না। পরিবর্তে, আধুনিক প্রযুক্তি ও ইনসিনারেশন (Incineration) পদ্ধতির মাধ্যমে এসব বর্জ্যকে পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।