শুক্রবার, আগস্ট ৭, ২০২৬

পিরোজপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা, শিক্ষার্থীদের সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার আহ্বান

‎জাকির হোসেন:

“দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে রুখে দিন” প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের জিয়ানগর উপজেলায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
‎সোমবার (২২ জুন) সকালে উপজেলার ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
‎প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে জিয়ানগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হেলাল উদ্দিন গাজীর সভাপতিত্বে এবং ইন্দুরকানী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান।
‎এছাড়া উপস্থিত ছিলেন জিয়ানগর প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দীন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকরা।
‎বক্তারা বলেন, দুর্নীতি একটি দেশের উন্নয়ন ও সুশাসনের অন্যতম প্রধান অন্তরায়। দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, সততা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং গণআন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
‎প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরো পড়ুন

পটুয়াখালীতে কুকুর হত্যার দায়ে ২০ হাজার টাকা জরিমানা

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের খেজুরতলা স্ট্যান্ড এলাকায় দুটি পোষা কুকুরকে নির্মমভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *