সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬

মহিপুরের ডালবুগঞ্জে শিশু সাংবাদিক দলের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মহিপুর প্রতিনিধিঃ
পটুয়াখালীর মহিপুর থানাধীন ডালবুগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু সাংবাদিক দলের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ জুন) বিকেল সাড়ে ৩টায় আভাস (AVAS)-এর সিবিএমএসএআর প্রকল্প, এলআরপি-৫০, কলাপাড়ার আয়োজনে এবং অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ডালবুগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার ফারুক। সঞ্চালনা করেন আভাসের সহকারী স্পন্সরশিপ অফিসার মো. আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মহিপুর প্রেসক্লাবের সদস্য ও জাতীয় দৈনিক আমার দেশ-এর কুয়াকাটা প্রতিনিধি সাংবাদিক মাইনুদ্দিন আল আতিক।
তিনি শিশু সাংবাদিকতার গুরুত্ব, নৈতিক সাংবাদিকতা, তথ্য যাচাই, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সমাজে ইতিবাচক পরিবর্তনে শিশুদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, শিশুদের মধ্যে অনুসন্ধিৎসা, সত্য অনুসন্ধানের মানসিকতা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করা গেলে তারাই ভবিষ্যতে দায়িত্বশীল ও মানবিক সাংবাদিক হিসেবে গড়ে উঠবে।
এ সময় উপস্থিত ছিলেন আভাসের কমিউনিটি মোবিলাইজার বিলকিস জাহান এবং ডালবুগঞ্জ ইউনিয়ন শিশু সাংবাদিক দলের সদস্যরা।
সভায় শিশু সাংবাদিকরা তাদের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরার পাশাপাশি শিক্ষা, পরিবেশ, শিশু অধিকার ও সামাজিক বিভিন্ন ইস্যুতে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, শিশুদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো পড়ুন

সন্ধ্যা নদীর ভাঙনে বিলীন বসতভিটা ও ৫ মন্দির ঝুঁকিতে

‎এস. এম. ইব্রাহীম, কাউখালী : ‎​কাউখালী উপজেলার আমড়াজুড়ি ইউনিয়নের মধ্য সোনাকুর গ্রামে পাল পাড়ায় সন্ধ্যা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *