ক্ষমতার মোহে বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ভুল গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। তিনি আজ বরিশাল অঞ্চলের জেলা দায়িত্বশীলদের নিয়ে দ্বিমাসিক অঞ্চল দায়িত্বশীল বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ্যাডভোকেট হেলাল আরও বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে সকল রাজনৈতিক দল ঐক্যমত্য হয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদে স্বাক্ষর করেছিলো এবং সে অনুযায়ী জাতীয় নির্বাচন ও গণভোট হয়েছিল। সেই নির্বাচনে দেশের ৬৮ শতাংশ মানুষ নতুন বাংলাদেশ গঠনে সংস্কার ও সংবিধান সংস্কারের পক্ষে মত দিয়েছিল। কিন্তু বর্তমান বিএনপি সরকার দুই তৃত্বীয়াংশ আসন পেয়ে ক্ষমতার মোহে জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ভুলে গিয়েছে।
তিনি বলেন, বিএনপি সরকার স্থানীয় নির্বাচন না দিয়ে জনগণের কাছে দেওয়া ইশতেহার ভঙ্গ করে দলীয় প্রশাসক নিয়োগ দিয়ে একক আধিপত্য বিস্তারের অপচেষ্টা করছে। তিনি আরও বলেন, দেশের জনগণ আজ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলার অবনতি এবং নাগরিক দুর্ভোগে অতিষ্ঠ। জনগণের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের আন্দোলনকে আরও বেগবান করতে আগামী ১৮ জুলাই বরিশাল বিভাগীয় সমাবেশে বরিশাল নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনতার ঢল নামবে ইনশাআল্লাহ এবং সেখান থেকে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন।
এ্যাডভোকেট হেলাল বিএনপি সরকারকে হুঁশিয়ার করে বলেন, আপনারা ক্ষমতাকে কুক্ষিগত না করে অনতিবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করুন। নতুবা বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ বিরোধী দলগুলো জনগণকে সাথে নিয়ে কঠিন থেকে কঠিনতর আন্দোলনের ডাক দিলে তা আপনাদের জন্য মোটেও মঙ্গল বয়ে আনবে না।
এছারা আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও অঞ্চল টিম সদস্য মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাজী, অঞ্চল টিম সদস্য অধ্যাপক শাহ্ আলম, বরিশাল জেলা আমীর অধ্যাপক আব্দুল জব্বার, ঝালকাঠি জেলা আমীর অ্যাড. হাফিজুর রহমান, পিরোজপুর জেলা আমীর তাফাজ্জল হোসাইন ফরিদ, পটুয়াখালী জেলা আমীর অ্যাড. নাজমুল হাসান, ভোলা জেলা আমীর জাকির হোসেন ও বরগুনা জেলা আমীর মাওলানা মুহিব্বুল্লাহ হারুনসহ জেলা দায়িত্বশীলবৃন্দ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।