এনামুল হক সিকদার নলছিটি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের বৈশাখিয়া গ্রামের বাসিন্দা ফারুক হাওলাদারের অগ্নিকাণ্ডে ভস্মীভূত হওয়া বসতঘর পরিদর্শনের পর সরকারি সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।
সম্প্রতি নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) রিজভী আহমেদ সবুজ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির চিত্র সরেজমিনে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
এরই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফারুক হাওলাদারকে ১০ হাজার টাকার একটি চেক, তিন বান্ডিল ঢেউটিন এবং শুকনো খাবার প্রদান করা হয়েছে।
সহায়তা প্রদানকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজভী আহমেদ সবুজ বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
সরকারি এই সহায়তা পেয়ে ফারুক হাওলাদার উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আগুনে তাঁর বসতঘর ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যাওয়ায় পরিবারটি চরম দুর্ভোগে পড়েছিল। এ সহায়তা তাঁদের জন্য অনেক উপকারে আসবে।
উল্লেখ্য, গতকাল রাতে বৈশাখিয়া গ্রামে অগ্নিকাণ্ডে ফারুক হাওলাদারের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এতে পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।