মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

পিরোজপুরে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, তিনদিনব্যাপী কর্মসূচি ঘোষণা

জাকির হোসেন 
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে পিরোজপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ‘নজরুল বর্ষ’-এর উদ্বোধন এবং তিনদিনব্যাপী কর্মসূচির ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজন অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। তিনি ‘নজরুল বর্ষ’ উপলক্ষে তিনদিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেন এবং জাতীয় কবির অসাম্প্রদায়িক চেতনা, সাম্য, মানবতা ও দেশপ্রেমের আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত এবং পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীম। এছাড়া সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন জানায়, তিনদিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা, বিতর্ক, আবৃত্তি, নৃত্য ও সংগীত প্রতিযোগিতা, আলোচনা সভা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।

আরো পড়ুন

মৌসুমি নিম্নচাপে উপকূলে মুষলধারে বৃষ্টি, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপকূলে মৌসুমি নিম্নচাপের প্রভাবে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। সোমবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *