চুন, মাছের রেনু, ঝাকি জাল, ব্লু নেট, রাসায়নিক সার, অক্স্রিজেন মেশিন,
মাছের খাবার ও নগদ টাকাসহ বিভিন্ন প্রকার উপকরন দিয়েছে বেসরকারী উন্নয়ন
সংস্থা হীড বাংলাদেশ। কলাপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিলুপ্ত প্রায়
পুষ্টিসম্পন্ন মলা, পুটি, ভেটকি সহ দেশীয় প্রজাতির মাছ চাষে সাধারন
মানুষের জীবনমান উন্নয়নে ৬৪ টি প্রর্দশনী বাস্তবায়ন করেছে ওই সংস্থা। এতে
স্বাবলম্বী হয়েছেন গ্রামীন নারী ও পুরুষ।
জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরে মৎস্য খাতের উপর মোট ৭৪ টি কার্যক্রমের
মধ্যে ৬৪ টি প্রর্দশনী মৎস্য চাষীদের জীবনমান উন্নয়নে বাস্তবায়ন করেছে
হীড বাংলাদেশ’র এগ্রো মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ইউনিট। এর মধ্যে
১০ টি মাছের পোনা চাষ, মাছের পোনা পরিবহনের জন্য ১ টি অক্স্রিজেনেটেড
ভ্যান, দ্রুত বর্ধনশীল জি ৩ রুই মাছের ৫ টি প্রদর্শনী । এসব প্রদর্শনীতে
চুন, মাছের রেনু, ঝাকি জাল, সাইন বোর্ড, ব্লু নেট, রাসায়নিক সার, রেকর্ড
বুক, অক্স্রিজেন মেশিন, ড্রাম, ভ্যান , ব্যটারী, বাকেট নেট ইত্যাদি
প্রদান করা হয়েছে। মাছের আইশ সংগ্রহ, প্রক্রিয়াজাতকরন ও বিপননে ৩ টি
উদ্যোক্তা তৈরি এবং আইশ ক্রয় বাবদ নগদ টাকা, দা, বটি, প্লাস্টিক
কন্টেইনার, পাটাতন, গ্লাভস, মশারীসহ বিভিন্ন প্রকার উপকরন দেয়া হয়েছে।
এছাড়া বিলুপ্তপ্রায় পুষ্টিসম্পন্ন দেশীয় প্রজাতির মাছ চাষে ৫ টি
প্রদর্শনী, বড় মাছ উৎপাদনে ১২ টি, ভাসমান খাচায় মাছ চাষে ৫ টি, মলা মাছের
ব্লুড ব্যাংক ৫ টি, দেশীয় মাছ চাষে ১০ টি প্রদর্শনী করা হয়েছে। এসব
প্রদর্শনীতে মলা, পুটি, রুই, তেলাপিয়া, ভেটকি মাছের পোনা সহ বিভিন্ন
উপকরন দেয়া হয়। মৎস্য খামার যান্ত্রিকিকরন ১ টি, ফিস ফিডের উদ্যোক্তা ১
টি, ব্লাক সোলজার ফ্লাই দ্বারা মাছের খাবার তৈরী করতে ২ টি প্রদর্শনী করা
হয়েছে। এসব উদ্যোক্তাদের তিনটি ব্যাচে মোট ৬০ জন সদস্যকে প্রশিক্ষন শেষে
সকল ধরনের উপকরন দেয়া হয়েছে।
সুফলভোগী কচিরা রানী, শিল্পি রানী, রমিন সরকার বলেন, বেসরকারী উন্নয়ন
সংস্থা হীড বাংলাদেশ আমাদের দেশীয় মৎস্য চাষে প্রশিক্ষন দিয়ে ফ্রিতে মাছ
চাষের জন্য সব ধরনের উপকরন দিয়েছে। বর্তমানে দেশীয় মাছের খামার করে
নিজেদের পুষ্টি চাহিদা মিটিয়ে বাজারেও মাছ বিক্রি করে লাভবান হচ্ছি।
বেসরকারী উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ পাখিমারা শাখার মৎস্য কর্মকর্তা
ইমরান হোসেন জানান, কলাপাড়া উপজেলায় ২০২৫ সালের ডিসেম্বর মাস থেকে হীড
বাংলাদেশ এগ্রো মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ইউনিট গ্রামীন মানুষের
ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। মোট ৭৪ টি কার্যক্রমের মধ্যে ৬৪ টি
প্রর্দশনী মৎস্য চাষীদের জীবিকার মাধ্যম হয়ে দাড়িয়েছে। আগামীতে বাজেট
সাপেক্ষে আমাদের কাজ অব্যাহত থাকবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।