ভূঁইয়া কামাল, মুলাদী : বরিশাল জেলার মুলাদী উপজেলায় ১৫ আগস্ট শনিবার দিনব্যাপি নানা কর্মসূচী গ্রহণ করেছেন। তিনি সকাল ৯টায় মৃধারহাট সেতু নির্মাণের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন, সকাল
১০:৩০ মিনিটে বিএনপির সাবেক চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে উপজেলা বিএনপি
কার্যালয় দোয়া মোনাজাত। দুপুর ১২টায় উপজেলার সকল দপ্তরের
কর্মকর্তাদের নিয়ে বিশেষ বৈঠক। দুপুর ১টায় প্রধানমন্ত্রীর ত্রাণ
তহবিলের নিম্ন আয়ের মানুষের মাঝে ২০০০ টাকা করে চেক বিতরণ
করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন এমপি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম সরওয়ার, উপজেলা প্রকৌশলী এলজিইডি মো: জিয়াউল হক, মুলাদি থানা অফিসার ইনচার্জ খন্দকার মোহাম্মদ সোহেল রানা, উপজেলা বিএনপি আহবায়ক অধ্যাপক শরীয়তুল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী কামাল হোসেন,
উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ুন, পৌরসভা বিএনপি আহবায়ক এনামুল হক ইনু, পৌরসভা বিএনপি সদস্য সচিব মিজানুর রহমান হাওলাদার, পৌরসভা বিএনপি সিনিয়র যুগ্ম
আহবায়ক হাবিবুর রহমান সাবু, কেন্দ্রীয় যুবদল আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইউনুস আলী রবি, কেন্দ্রীয় যুবদল নেতা এডভোকেট সালাউদ্দিন হিমেল, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক কাজী ইকবাল হোসেন চৌধুরী, পৌরসভা বিএনপি যুগ্ম আহবায়ক
অধ্যাপক ইফতেখারা আলম লিটন মল্লিক, উপজেলা কৃষক দল সভাপতি
আব্দুস সালাম কবির, মুলাদী প্রেসক্লাব সেক্রেটারি রোকনুজ্জামান
রোকন মোল্লা, শ্রমিক দল উপজেলা সভাপতি আলী আজম সরদার, উপজেলা
যুবদল আহবায়ক মিজানুর রহমান, উপজেলা ছাত্রদল আহবায়ক মহিউদ্দিন
ঢালী ও পৌরসভা ছাত্রদল আবেদন সোহানুর রহমান সোহান প্রমুখ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।