মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

গাঁজা ও ইয়াবাসহ কাউখালীতে দুইজন গ্রেপ্তার

এস. এম. ইব্রাহীম, কাউখালী: কাউখালীতে অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানার এজাহার সূত্রে জানা যায়, ১৪ আগস্ট রাত ২টা ৫৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানা পুলিশ জানতে পারে, কাউখালী সদর ইউনিয়নের মহিলা কলেজের ভেতরের একটি কক্ষের সামনে বারান্দায় কয়েকজন মাদকদ্রব্য কেনাবেচা করছে। পরে রাত ৩টা ৫ মিনিটের দিকে পুলিশ সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সঞ্জিব দাস (৩৫) ও মো. শাহীন খন্দকার (৩৪) নামে দুজনকে আটক করা হয়। এ সময় সঞ্জিব দাসের পরিহিত শর্ট প্যান্টের ডান পকেট থেকে সাদা কাগজে মোড়ানো অবস্থায় ৬০ গ্রাম গাঁজা এবং সাদা পলিথিনে মোড়ানো ৫ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ৭ হাজার ৫০০ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

আরো পড়ুন

জি.এম মনিরের রুহের মাগফিরাত কামনায় বরিশালে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক : জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বরিশাল মহানগরের যুগ্ম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *