সোমবার, আগস্ট ২৪, ২০২৬

পিরোজপুরে তিন শিক্ষা দপ্তরে ডিসির আকস্মিক পরিদর্শন, জনবান্ধব সেবা নিশ্চিতের নির্দেশ

‎জাকির ফরাজীঃ পিরোজপুরে জেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যালয় আকস্মিকভাবে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আবু সাঈদ। সোমবার (২৪ আগস্ট) তিনি এসব দপ্তর পরিদর্শন করেন।
‎পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তরগুলোর সার্বিক কার্যক্রম, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, দাপ্তরিক শৃঙ্খলা, অফিসের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সেবাগ্রহীতাদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করেন।
‎এ সময় তিনি অফিসকক্ষ, করিডোর, সিঁড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন। পাশাপাশি বর্জ্য যথাযথভাবে অপসারণ এবং সেবাগ্রহীতাদের বসার স্থানসহ প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
‎জেলা প্রশাসক সেবাগ্রহীতাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ, দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা প্রদান এবং হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
‎তিনি সরকারি দপ্তরগুলোতে পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও জনবান্ধব কর্মপরিবেশ বজায় রাখার পাশাপাশি জনগণের প্রত্যাশিত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ও আন্তরিক হওয়ার আহ্বান জানান।

আরো পড়ুন

‎বরিশালে লাভ ফর ফ্রেন্ডসের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

‎নিজস্ব প্রতিনিধি: বরিশালে ‘চলো করি বৃক্ষরোপণ, গড়ে তুলি সবুজ ভূবন” এই স্লোগানকে ধারণ করে লাভ ফর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *