শনিবার, অক্টোবর ১০, ২০২৬

‎বরিশালে লাভ ফর ফ্রেন্ডসের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

‎নিজস্ব প্রতিনিধি: বরিশালে ‘চলো করি বৃক্ষরোপণ, গড়ে তুলি সবুজ ভূবন” এই স্লোগানকে ধারণ করে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
‎
‎সোমবার ২৪শে আগস্ট নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের মহানগর কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
‎
‎উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর কলেজের অধ্যক্ষ ফখরুল ইসলাম।
‎এ সময় আরও উপস্থিত ছিলেন লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা পারভেজ সিকদার, নারী বিষয়ক সম্পাদক আসমা আক্তার, অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, কার্যনির্বাহী সদস্য তুহিনসহ বিএনপির বিভিন্ন ওয়ার্ডের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
‎
‎বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মহানগর কলেজের বিভিন্ন স্থানে ঔষধি ও ফলজ গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।
‎
‎এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একটি গাছ শুধু পরিবেশকে শীতল রাখে না, এটি মানুষের জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পরিবেশ রক্ষায় সবাইকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যায়ও এগিয়ে আসতে হবে।

আরো পড়ুন

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ১৩ শিক্ষার্থী মনোনীত হয়েছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *