বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

‎ডিজিটাল ভূমি জোনিংয়ে বদলাবে ভূমি ব্যবস্থাপনার চিত্র

জাকির ফরাজী, পিরোজপুরঃ মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিংয়ের মাধ্যমে ভূমির সুষ্ঠু ব্যবহার ও পরিকল্পিত ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে পিরোজপুরে জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক, কার্যকর ও পরিকল্পিত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
‎বৃহস্পতিবার সকাল ১০টায় পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প’-এর আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
‎কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দেলোয়ার হোসেন মাতুব্বর। জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসরাত জাহান।
‎এতে জেলার সাতটি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা অংশ নেন।
‎কর্মশালায় বক্তারা বলেন, দেশের ভূমির সুষ্ঠু ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে কোন এলাকায় কোন ধরনের ভূমি ব্যবহার উপযোগী, কোথায় কৃষি, আবাসন, শিল্প কিংবা অন্যান্য কাজে ভূমি ব্যবহারের সুযোগ রয়েছে—তা পরিকল্পিতভাবে নির্ধারণের ক্ষেত্রে কার্যকর তথ্যভিত্তিক কাঠামো তৈরি হবে।
‎বক্তারা আরও বলেন, ডিজিটাল প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনার ফলে ভূমির ব্যবহার ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা গ্রহণেও সহায়ক হবে। কর্মশালায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনদের প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, উদ্দেশ্য ও বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে অবহিত করা হয়।

আরো পড়ুন

কাউখালীতে মহিলা পরিষদের কর্মী সভা অনুষ্ঠিত

এস. এম. ইব্রাহীম, কাউখালী: পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ, কাউখালী সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *