এস. এম. ইব্রাহীম, কাউখালী: পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ, কাউখালী সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক মাস ২০২৬ পালন উপলক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কাউখালী সদর ইউনিয়ন শাখা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক ও কাউখালী মহিলা কলেজের জ্যেষ্ঠ প্রভাষক কুমকুম ভট্টাচার্য, সংগঠন নেত্রী মাহফুজা খানম, চায়না মজুমদার, শামীমা এবং মৌমিতা সাহা প্রমুখ।
সভায় বক্তারা নারী অধিকার রক্ষা, তৃণমূল পর্যায়ে সংগঠনের ভিত্তি শক্তিশালী করা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।