বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

ভান্ডারিয়ায় ১৩ লাখ টাকার চোরাচালান পণ্যসহ তিনজন আটক

এস. এম. ইব্রাহীম, কাউখালী : পিরোজপুরের ভান্ডারিয়ায় শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা বিপুল পরিমাণ শাড়ি ও পাঞ্জাবিসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় চোরাচালানের পণ্য পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, আটক করা পণ্যগুলোর আনুমানিক মূল্য ১৩ লাখ ২৬ হাজার টাকা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ভান্ডারিয়া থানাধীন আমানউল্লাহ কলেজের সামনে ভান্ডারিয়া-কাঁঠালিয়া পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কাকডাঙ্গা এলাকার মো. বাকি বিল্লাহ সিকদার (৫৫), বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া এলাকার মো. শামীম বেপারী (৪৫) এবং শরীয়তপুরের ডামুডা উপজেলার কুলকুড়ি এলাকার মো. সিয়াম সরদার (১৯)।

পুলিশের দাবি, আটককৃত ব্যক্তিরা শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে এসব পোশাকসামগ্রী নিয়ে আসছিলেন। অভিযানকালে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের শাড়ি ও পাঞ্জাবি উদ্ধার করা হয়। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আরো পড়ুন

‎ডিজিটাল ভূমি জোনিংয়ে বদলাবে ভূমি ব্যবস্থাপনার চিত্র

জাকির ফরাজী, পিরোজপুরঃ মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিংয়ের মাধ্যমে ভূমির সুষ্ঠু ব্যবহার ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *