সোমবার, অক্টোবর ৫, ২০২৬

কলাপাড়ায় নব নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পাঁচ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া : কলাপাড়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নব নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পাঁচ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কার্যালয়ের আয়োজনে উপজেলা প্রাইমারি রিসোর্স সেন্টার হলরুমে এ ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শুরুতেই ৩৩ জন নবনিয়োগ্রাপ্ত সহকারী শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদা বেগম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক  সহকারী শিক্ষা কর্মকর্তা এসএম ফজলুল, মঙ্গলসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুস সাকিব খান কনা, রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ সুজা উদ্দিন, খেপুপাড়া শাখার জনতা ব্যাংকের ম্যানেজার মো.শাহরিয়া প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে শাহিদা বেগম বলেন,শিক্ষা জাতির মেরুদন্ড। আপনারা এখানে সবাই মানুষ গড়ার কারিগর।  যারা নতুন এসেছেন আমাদের চাওয়া থাকবে আপনারাদের মেধা মনন দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের মানুষের মতো মানুষ গড়ে তুলবেন।
তাহলে একটি জাতি ও একটি দেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আগামী দিনগুলো আপনাদের সৎ, সুন্দর কর্মদ্বারা নিজ মহিমায় আলোয় আলোকিত হবেন।
তিনি আরো বলেন, বর্তমানে নব নিয়োগপ্রাপ্ত  সহকারী শিক্ষকদের পাঁচ দিনের ওরিয়েন্টেশন শেষে। ১১ অক্টোবর থেকে  এই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের পদায়ন করা হবে।

আরো পড়ুন

কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া : নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় অনলাইন নিউজ পোর্টাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *