রবিবার, অক্টোবর ৪, ২০২৬

কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া : নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় অনলাইন নিউজ পোর্টাল আপন নিউজ-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকালে কলাপাড়া প্রেসক্লাবের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলাপাড়া পৌর অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন এমপি। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পরিবেশকর্মী মেজবাহউদ্দিন মাননু প্রমুখ।
আপন নিউজের সম্পাদক এস এম আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণমাধ্যমকর্মী, আপন নিউজের পাঠক, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক আবু তালেব ইভান মাতুব্বর ও সাংস্কৃতিক সংগঠক রাশেদ মোশাররফ কল্লোল বিশ্বাস।
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আপন নিউজের নির্বাহী সম্পাদক আসাদুজ্জামান ইউসুফ। পরে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ হয়।

আরো পড়ুন

বিএমসি পরিচালিত সাংবাদিকতা প্রশিক্ষণ কোর্স প্রথম ব্যাচ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : ‘পেশাদার গণমাধ্যম তৈরির অঙ্গীকার’ নিয়ে পথচলা বরিশাল মিডিয়া করপোরেশনের (বিএমসি) সাংবাদিকতা প্রশিক্ষণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *