ভূঁইয়া কামাল, মুলাদী: বরিশাল জেলার মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের মধ্য গাছুয়া
ইউনিয়নের ২নং সিকদার বাড়ি সজিবুল ইসলাম মুসলিম সম্ভ্রান্ত পরিবারে
জন্মগ্রহণ করেন। পিতা সামছুল হক মাতা মোসা: নরজাহান বেগম-এর ৫
সন্তানের মধ্যে ছোট। ১৯৭৫ সালে জয়েন্তী নদীর কড়াল গ্রাসে বাড়ি, ঘর ও
জমাজমি নদীর গর্ভে চলে যায়। ভূমিহীন সজিবুলের পরিবার ঢাকায় চলে যায়।
সজিবুলের আব্বা আম্মা মৃত্যু বরন করে। বড় ভাইয়েরা বিয়ে করে আলাদা হয়ে
যায় আর বোন বিবাহ হওয়ার পর শশুর বাড়ি চলে যায়। অসহায় ও একা হয়ে পরে
সজিবুল। সে দেশের বাড়িতে বসবাস করেন। প্রায় ১৭ বছর ধরে পত্রিকার হকারী
করে সংসার পরিচালনা করেন। বাসা ভাড়া নিয়ে থাকতে হচ্ছে সজিবের তাতে
খুবই কষ্ঠ হচ্ছে সংসার চালাতে।
প্রতিদিন সজিবুলের মুখের ডাকের অপেক্ষায় থাকে শতপাঠককুল। দেশের
খবর, দশের খবর ও গ্রাম মানুষের সুখ-দুখের খবর বলে পাঠককুলকে আকৃষ্ঠ করে
ফেলে। সেই সজিবুলের দুখের কথা, আমি শীত, গ্রীস্ম কিংবা মুষলধারে
বৃষ্টিতে সুখ-দুখের খবর মানুষকে শোনাই অথচ আমার দুখের খবর কেউ রাখে
না। আমার থাকার কোন ঘর নাই। পায়ে হেটে হেটে খবরগুলো মানুষের হাতে
পৌছাই, কোন সাইকেল নেই। ঝড়, বৃষ্টি ও বন্যাকে উপেক্ষা করে পাঠকদের
কাঙ্খিত সংবাদ তাদের হাতে পৌছে দেই, তবুও থাকার কোন ঘড় নেই।
সরকারের পক্ষ থেকে মাথা গোজার ঠাইয়ের জন্য একটি ঘর, আর পেপার দেওয়ার
জন্য সাইকেল পেতাম তাহলে আমার জীবন পরিচালনার জন্য সহজ হতো। এ জন্য
উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন জানিয়েছি। তিনি বলেন
বরাদ্ধ আসলেই বিবেচনা করা হবে। তারপরও কর্র্তৃপক্ষের কাছে জোড়ালো
আবেদন করেছেন মাথা গোজার জন্য একটি ঘর যেন বিবেচনা করা হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।