সোমবার, নভেম্বর ১৬, ২০২৬

রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী

বুলবুল আহমেদ, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে বিদ্যালয় ক্যাম্পাসে ‘জয়বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ১৫ শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। স্লোগান দিয়ে ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টির অভিযোগে ওই শিক্ষার্থীদের শনাক্ত করা হয়েছে। তাদের সবাইকে বিদ্যালয় থেকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক।

রবিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা সদরের রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী (টেস্ট) পরীক্ষার ফলাফল প্রকাশকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানা গেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম জানান, রবিবার সকালে এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশের কথা ছিল। এর আগেই কয়েকজন শিক্ষার্থী নিজেদের ফলাফল জেনে যায়। ফলাফল আশানুরূপ না হওয়ায় তারা ‘জয়বাংলা’ স্লোগান দেয় বলে ধারণা করা হচ্ছে।

প্রধান শিক্ষক আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে এমন ধারণা তৈরি হয়েছে যে, আওয়ামী লীগ সরকারের আমলে পড়াশোনার চাপ কম ছিল এবং সহজেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যেত। তবে বর্তমানে ভালো ফলাফল করতে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনা ও পরীক্ষায় অংশগ্রহণ করতে হচ্ছে। এসব বিষয় নিয়ে অসন্তোষ থেকে শিক্ষার্থীরা স্লোগান দিয়েছে বলে তাঁর ধারণা।

তিনি বলেন, এ ঘটনায় জড়িত ১৫ শিক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে পাঁচ থেকে ছয়জন আওয়ামী লীগ পরিবারের সন্তান বলে জানা গেছে। শনাক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে বিদ্যালয় কর্তৃপক্ষের কার্যক্রম চলমান রয়েছে। তাদের সবাইকে বিদ্যালয় থেকে টিসি দেওয়া হবে।

আরো পড়ুন

বরিশালে ৪২ জন তরুণ-তরুণীদের ‎জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও মিডিয়া লিটারেসি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

নিজস্ব প্রতিনিধিঃ ‎বরিশালে ৪২জন তরুণ-তরুণীদের নিয়ে ‎জেন্ডার সমতা প্রতিষ্ঠা, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গণমাধ্যম সচেতনতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *