মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে বরিশালে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষা এবং বিবাহ নিবন্ধনসংক্রান্ত বিদ্যমান আইনি জটিলতা নিরসনের দাবিতে বরিশালে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
আজ সোমবার ১৬ নভেম্বর  সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতি ও নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ, বরিশাল জেলা শাখার যৌথ আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।
অবস্থান কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুসলিম নিকাও রেজিস্টারার কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি কাজী মাওলানা মামুনুর রশিদ খান ইউসুফি।
বর্তমান আইনি কাঠামোর সমালোচনা করে তিনি বলেন, এই বিবাহ আল্লাহর হুকুম অনুযায়ী হবে, রাসূলের সুন্নাত অনুযায়ী হবে—কোটের আইন আমরা মানি না।
বাল্যবিবাহ রোধ ও অধিক্ষেত্র সুরক্ষায় আইনি সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে মাওলানা ইউসুফি বলেন, বিবাহের ক্ষেত্রে ছেলেদের ১৮ ও মেয়েদের ১৬ বছর বয়স নির্ধারণ করা উচিত। রূপক অর্থে তিনি বলেন, পুকুরে ময়লা ও মড়ক রেখে পানি সেচে পরিষ্কার করার চেষ্টা করলে যেমন পানি পরিষ্কার হয় না, তেমনি বাস্তবতা উপেক্ষা করে আইন প্রয়োগ করলে তা ফলপ্রসূ হয় না। ভৌগোলিক কারণে এ দেশের ছেলেমেয়েরা তুলনামূলক কম বয়সে সাবালক বা সাবালিকা হয়ে ওঠে উল্লেখ করে তিনি দ্রুত এই আইন সংশোধনের দাবি জানান।
আন্তর্জাতিক অঙ্গনেও বিষয়টি তুলে ধরেছেন জানিয়ে এই কাজী নেতা বলেন, জাতিসংঘের একটি প্রোগ্রামে কাজী সাহেবদের প্রতিনিধিত্ব করার সময় এবং সারা বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের আহ্বান করা ১০ জন কাজীর প্রতিনিধিদলে অংশ নিয়েও তিনি একই প্রস্তাব তুলে ধরেছেন।
কর্মসূচিতে বরিশাল নিকাহ্ রেজিস্ট্রার ও কাজী সমিতির সভাপতি মাওলানা অলিউল্লাহ, কাজী মাওলানা আব্দুর রবসহ বিভিন্ন জেলা থেকে আগত কাজীবৃন্দ উপস্থিত ছিলেন।
অবস্থান কর্মসূচি শেষে নেতৃবৃন্দের একটি প্রতিনিধিদল নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষা ও পেশাগত দাবি সংবলিত স্মারকলিপি বরিশাল জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করেন।

আরো পড়ুন

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চর কাটার অভিযোগ

রিয়াজ ফরাজী: ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের একতা বাজারসংলগ্ন চর থেকে অবৈধভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *