শনিবার, জুন ২০, ২০২৬

বরিশালের ৬৫ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল জেলা ছাত্রদলের আওতাধীন ৯ উপজেলার ৬৫ শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার কমিটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট তারেক আল ইমরান। প্রথমবারের মতো মাদ্রাসা ও মহিলা কলেজেও কমিটি দেয়া হয়েছে।

বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) তারেক আল ইমরান জানান, জেলার ৯টি উপজেলার প্রথমবারের মতো এক সাথে ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি দেয়া হয়েছে। তবে সদর উপজেলা বাদ রয়েছে। ঘোষিত কমিটির মধ্যে ১২টি মাদ্রাসা, তিনটি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও একটি মহিলা মাদ্রাসাও রয়েছে।

এ বিষয়ে তারেক আল ইমরান বলেন, মাদ্রাসা ও মহিলা কলেজ থেকে প্রচুর আগ্রহী থাকায় কমিটি গঠন করা হয়েছে। ঘোষিত কমিটির মধ্যে বাকেরগঞ্জ উপজেলা ১৮ টি, মেহেন্দিগঞ্জ উপজেলা ৯ টি, হিজলা উপজেলা ৪ টি,  বানারীপাড়া উপজেলা ৫ টি, উজিরপুর উপজেলা ৭ টি, বাবুগঞ্জ উপজেলা ৪ টি,  মুলাদী উপজেলা ৯ টি, গৌরনদী উপজেলা ৫ টি এবং আগৈলঝাড়া উপজেলা ৪ টি প্রতিষ্ঠান রয়েছে।

মাদ্রাসার মধ্যে তিনটি বাকেরগঞ্জে, মুলাদীতে তিনটি, আগৈলঝাড়ায় দুইটি, বাবুগঞ্জ, হিজলা এবং গৌরনদীতে একটি করে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

আরো পড়ুন

‎বরিশালে বৃক্ষরোপণ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

‎নিজস্ব প্রতিনিধিঃ ‎পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন-এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *