শুক্রবার, মে ৮, ২০২৬

স্থায়ী নদী বাঁধ নির্মাণের দাবিতে হিজলায় মানববন্ধন

হিজলা প্রতিনিধি : মেঘনা নদীর তীব্র ভাঙনের হাত থেকে বরিশালের হিজলা উপজেলার দুর্গাপুর লঞ্চঘাট থেকে গুয়াবারিয়া ইউনিয়নের কালিকাপুর গ্রাম রক্ষায় দ্রুত স্থায়ী নদী বাঁধ রক্ষার দাবিতে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে দুর্গাপুরের স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (৮ মে) বিকালে হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের দুর্গাপুর লঞ্চঘাটে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের মাধ্যমে স্থানীয়রা মাননীয় প্রধানমন্ত্রী, তারেক রহমান এবং নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসানের কাছে নদী ভাঙ্গন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। এলাকাবাসীর দাবি, অবিলম্বে স্থায়ী নদী বাঁধ নির্মাণ করা না হলে এই অঞ্চল রক্ষা করা কঠিন হয়ে পড়বে ।

এসময় উপস্থিত ছিলেন হিজলা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন, নদী বাঁধ প্রতিরক্ষা কমিটির আহ্বায়ক মাহাতাব সিকদার, সদস্য সচিব কামাল সরদার, আলতাফ সরদার,কবির শেখ, লোকমান সরদার, রুমা খাতুন, শাজাহান স্বপনসহ অনান্য নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, বিগত কয়েক বছর ধরে বর্ষা মৌসুমে দুর্গাপুর লঞ্চঘাট থেকে কালিকাপুর গ্রাম পর্যন্ত বিস্তীর্ণ এলাকা মেঘনার ভাঙনে বিলীন হয়ে গেলেও এখনে স্থায়ী প্রতিরোধমূলক নদী বাঁধ নেই ।প্রতি বছর বিলীন হচ্ছে যাচ্ছে ঘরবাড়ি, বাবা-মায়ের কবর,ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা।

বক্তারা আরো বলেন, প্রতিবছর বন্যার সময় এ অঞ্চলে নদী ভাঙন দেখা দেয়। নদী ভাঙন রোধে ইতঃপূর্বে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। যে কারণে বর্তমানে নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। নদী ভাঙনে এই এলাকার অনেক মানুষের বসতভিটা, ফসলি জমি নদী ভাঙনের শিকার হয়েছে। এ ছাড়াও স্কুল, মাদ্রাসা, মসজিদসহ সরকারি স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে । নদী ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে দুর্গাপুর,বান্ধেরহাট, কালিকাপুর এলাকাগুলো নদীগর্ভে হারিয়ে যাবে।

আরো পড়ুন

টানা বৃষ্টি ও জোয়ারে বরিশালের কৃষিতে বিপর্যয়: লক্ষাধিক কৃষক ক্ষতিগ্রস্ত

ফাহিম ফিরোজ : ছয় দিনের টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে বরিশাল বিভাগের কৃষি খাতে নেমে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *