রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

মাইলস্টোনে দুর্ঘটনায় হতাহতদের স্মরণে দোয়া মাহফিল

বুলবুল আহমেদ, রাজাপুর।। 

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় আজ সকালে ঝালকাঠির রাজাপুরে ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে আয়োজিত এ দোয়া অনুষ্ঠানে সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য লাভ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা কবির হোসেন।

এ সময় উপস্থিত সকলে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন এবং বলেন, এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা যেন আর না ঘটে, আল্লাহ আমাদের সকলকে হেফাজতে রাখুন।

দোয়া মাহফিলে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকারাও চোখের পানি ধরে রাখতে পারেননি। তারা নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং সরকারি সহায়তার দাবি জানান।

উল্লেখ্য, দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একাধিক শিক্ষার্থী ও অভিভাবক প্রাণ হারান, যা সারাদেশে গভীর শোকের ছায়া ফেলেছে।

আরো পড়ুন

চিকিৎসাধীন বিএনপি কর্মীর বাবাকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন জিয়াউদ্দিন সিকদার 

বরিশাল মহানগর ২৫ নং ওয়ার্ড বিএনপির সদস্য মুরাদ খানের বাবা মো. আমজেদ আলী খান স্ট্রোকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *