নিজস্ব প্রতিবেদক।। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার ওপর হামলার নেতৃত্বদানকারী বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সাদিক আব্দুল্লাহর অন্যতম সহযোগী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিম রেজা মোফাজ্জেলকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৮জুলাই) দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর সিএ্যান্ডবি পুল এলাকার নিজ বাসা …
আরো পড়ুনরাজনীতি
ছাত্র-জনতা বিরোধী কর্মকর্তার আয়োজনে ‘জুলাই যোদ্ধাদের’ অংশগ্রহণ নিয়ে বিতর্ক
মনজুর মোর্শেদ তুহিন পটুয়াখালী প্রতিনিধি।। গত বছর ৩আগস্ট ছাত্র-জনতার বিপক্ষে সরাসরি মিছিলে অংশ নেওয়া ও ভাইরাল স্লোগানদাতা হিসেবে পরিচিত বিতর্কিত সরকারি কর্মকর্তা ডা. খালেদুর রহমান মিয়ার আয়োজনে অংশ নিয়েছেন পটুয়াখালীর জুলাই যোদ্ধারা। ফলে পটুয়াখালীর রাজনৈতিক ও সচেতন মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও প্রতিক্রিয়া। ২৮জুলাই (সোমবার) সকাল ১০টা ৩০মিনিটে পটুয়াখালী সিভিল সার্জন কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয় “জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ ও …
আরো পড়ুনআওয়ামী লীগের মতো নির্মম দল পৃথিবীর ইতিহাসে নেই : হাফিজ উদ্দিন
নিজস্ব প্রতিবেদক।। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগের মতো একটি নির্মম দল পৃথিবীর ইতিহাসে আসেনি। তারা বিরোধী দলকে দমন করতে হিটলারের নাৎসি পার্টিকেও হার মানিয়েছে। রোববার (২৭জুলাই) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। হাফিজ উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে আওয়ামী লীগ …
আরো পড়ুনগৌরনদীতে বিএনপির প্রস্তুতি সভায় দু’গ্রুপের সংঘর্ষ
সোলায়মান তুহিন গৌরনদী বরিশাল।। বরিশালের গৌরনদীতে ৫আগস্টের কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলা বিএনপির প্রস্তুতি সভায় আমন্ত্রণ না পাওয়াকে কেন্দ্র করে দলটির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক যুবক আহত হয়েছেন। রোববার (২৭জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, সভা চলাকালে …
আরো পড়ুনসমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি: উমামা বললেন, তাদের শেকড় অনেক গভীরে
নিজস্ব প্রতিবেদক।। রাজধানীর গুলশানে আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ পাঁচজন। তাদের মধ্যে একজন নিজেকে সমন্বয়ক বলে পরিচয় দিয়েছেন। এ ঘটনা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সংগঠনটির সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। তার ভাষ্য, এ ঘটনায় অনেকে আশ্চর্য হওয়ার ভান করছেন। কিন্তু তিনিই সবচেয়ে কম আশ্চর্য হয়েছেন। …
আরো পড়ুনপুরনো পদ্ধতিতে আর নির্বাচন চলবে না: মজিবুর রহমান
নিজস্ব প্রতিবেদক।। বাংলাদেশে পুরনো স্টাইলে (পদ্ধতি) আর নির্বাচন চলবে না। এমন একটি নির্বাচন দিতে হবে, যেখানে প্রত্যেকেই নিজের ভোট নিজে দিতে পারবে। শনিবার (২৬জুলাই) বিকেলে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত ভোট কেন্দ্রভিত্তিক প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সিনিয়র নায়েবে আমির মজিবুর রহমান এ কথা বলেন। তিনি বলেন, ২০১৪, ২০১৮ কিংবা ২০২৪ সালের মতো সাজানো ও একতরফা নির্বাচনের দিন শেষ। …
আরো পড়ুনগৌরনদীতে এনসিপি কার্যালয় উচ্ছেদের হুমকি ও পরে ক্ষমা প্রার্থনার ঘটনা প্রকাশ
সোলায়মান তুহিন, গৌরনদী।। গত ২৪ জুলাই দৈনিক বাংলাদেশ বানী সহ বিভিন্ন গণমাধ্যমে “এনসিপি’র কার্যালয় উচ্ছেদের হুমকির অভিযোগ, ছাত্রদল নেতার বিরুদ্ধে” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল জেলা শাখার সদস্য মো. নুর-এ-আলম সিদ্দিকীর উদ্ধৃতি দিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, গৌরনদী পৌর এলাকার দক্ষিণ পালরদী (গয়নাঘাটা ব্রিজ সংলগ্ন) এলাকার মো. হানিফ …
আরো পড়ুনফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চান মেজর হাফিজ
আজিম উদ্দিন খান, লালমোহন।। বাংলাদেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এর থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে নির্বাচন। আগামী ফেব্রুয়ারির মাসের মধ্যেই নির্বাচন হতে হবে। নাহলে বিএনপি সব অপশক্তির বিরুদ্ধে আন্দোলন করে গনতন্ত্র প্রতিষ্ঠা করবে। কোনো উপদেষ্টা আগামী পাঁচ বছর পার করে দেয়ার মতলব মনে মনে পুষছেন। এটা হতে দেয়া হবে না। তিনি পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের সমালোচনা করে বলেন, যেসব দল …
আরো পড়ুনআগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করতে হবে
নিজস্ব প্রতিবেদক।। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও বরিশাল-৫(সদর) আসনের জামায়াত মনোনীত সাংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল। বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর উদ্যোগে বরিশাল ৫(সদর) আসনের ভোট কেন্দ্র প্রতিনিধিদের নিয়ে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন। শনিবার (২৬জুলাই) বরিশাল নগরীর টাউন হল মিলনায়তনে …
আরো পড়ুনগৌরনদীতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের শপথ
সোলায়মান তুহিন, গৌরনদী।। বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬জুলাই) উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত …
আরো পড়ুন
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।