বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চরহোগলা গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম (৩৮) গত ১২ আগস্ট থেকে নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্যরা তার সন্ধান পেতে সহায়তা কামনা করেছেন। নিখোঁজ রফিকুল ইসলাম ওই গ্রামের বাসিন্দা আব্দুল কাদেরের ছেলে। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ। গত ১২ আগস্ট বরিশালের বেলতলা খেয়াঘাট এলাকা থেকে নিখোঁজ হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। …
আরো পড়ুনবরিশাল বিভাগ
কলাপাড়ায় অবৈধ চায়না ও ভুসনা জাল অপসারণ
মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধ জাল অপসারণে অভিযান চালানো হয়েছে। রোববার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা খালে এ অভিযান পরিচালনা করা হয়। অ্যানিমেল লাভার্স পটুয়াখালী ও গ্রাম পুলিশ সদস্যদের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। অভিযানে কুমিরমারা খাল থেকে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি ও …
আরো পড়ুননৈতিকতার সংকটে নবীজি (সাঃ)-এর আদর্শই হোক পথের দিশা-ছারছীনার পীর ছাহেব
নিজেস্ব প্রতিবেদক: আমীরে হিযবুল্লাহ ও ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ধসঢ়; আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন, বর্তমান বিশ্বে নৈতিকতা ও আদর্শের যে সংকট চলছে, তা থেকে উত্তরণের জন্য মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন ও আদর্শই হতে পারে আমাদের সর্বোত্তম পথের দিশা। তাঁর সত্যবাদিতা, আমানতদারি, ন্যায়পরায়ণতা, ক্ষমাশীলতা ও মানবিকতার শিক্ষা অনুসরণ করলেই ব্যক্তি ও সমাজজীবনে শান্তি ও …
আরো পড়ুনরাজাপুরে শেখ মুজিবের ৫১তম মৃত্যুবার্ষিকী পালন, নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম নিয়ে জনমনে প্রশ্ন
বুলবুল আহমেদ, রাজাপুর প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) রাতে উপজেলার রাজাপুর সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ওস্তা বাড়ি এলাকায় একটি নির্মাণাধীন ভবনে এ কর্মসূচি পালন করা হয়। জানা গেছে, রাজাপুর উপজেলা যুবলীগ নেতা রিজভী সাব্বিরের পক্ষে ছাত্রলীগ নেতা মো. নাইমুল ইসলামের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। …
আরো পড়ুননানাবাড়ি বেড়াতে এসে নদীতে নেমে নিখোঁজ জুঁই, বরগুনায় শোকের ছায়া
মইনুল আবেদিন খান,বরগুনা প্রতিনিধি: নানাবাড়িতে বেড়াতে এসে পায়রা নদীতে গোসল করতে নেমে জুঁই (১৫) নামে এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের লতাকাটা খেয়াঘাটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ জুঁই ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা মো. জনির মেয়ে। বাবার সঙ্গে সে বরগুনার বালিয়াতলী ইউনিয়নের লতাকাটা এলাকায় নানা শানু মৃধার বাড়িতে বেড়াতে …
আরো পড়ুনঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
কাঠালিয়া প্রতিনিধি: ‘রূপালী মৎস্য, স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে। আজ ১৬ আগস্ট রোববার বিকেল ৪ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি …
আরো পড়ুনউজিরপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ও মাসিক সমন্বয় সভা
জুনায়েদ খান সিয়াম, উজিরপুর : বরিশালের উজিরপুরে মাসিক উন্নয়ন সমন্বয় সভা ও বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের দিঘিতে মাছের পোনা অবমুক্তকরণ, বর্ণাঢ্য র্যালি এবং মাসিক উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল- ২ আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দীন আহমেদ সান্টু। রোববার (১৬ আগস্ট) সকালে প্রথমে উপজেলা পরিষদের দিঘিতে বিভিন্ন প্রজাতির …
আরো পড়ুন১৭ বছরে যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে, প্রতিটি হত্যার বিচার করা হবে- আইনমন্ত্রী
নিজেস্ব প্রতিনিধি : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, গত ১৭ বছরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দেওয়া লাখ লাখ রাজনৈতিক মামলার মাধ্যমে হয়রানি করা হয়েছে। এ সময় যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে, প্রতিটি হত্যার বিচার করা হবে। দেশে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। রোববার (১৬ আগস্ট) বরিশাল জেলা আইনজীবী সমিতির আধুনিক দশতলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে আইনজীবীদের সঙ্গে …
আরো পড়ুনদুর্যোগপূর্ণ আবহাওয়া ও লোডশেডিংয়ে লোকসানে জেলে-ট্রলার-আড়ত মালিক
মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: ইলিশের ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত মাছের দেখা মিলছে না। এর মধ্যে একের পর এক লঘুচাপ, নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় উত্তাল থাকছে সাগর। ফলে বারবার সাগরে গিয়ে ফিরে আসতে হচ্ছে জেলেদের। এর সঙ্গে যোগ হয়েছে ভয়াবহ লোডশেডিং। বরফ উৎপাদন ব্যাহত হওয়ায় আরও বিপাকে পড়েছেন জেলে, ট্রলার ও মৎস্য ব্যবসায়ীরা। সব মিলিয়ে পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর-আলীপুর মৎস্যবন্দরে চলছে চরম দুরবস্থা। …
আরো পড়ুনজাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে পিরোজপুরের জিয়ানগর উপজেলায় পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী
জাকির ফরাজী: জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে পিরোজপুরের জিয়ানগর উপজেলায় পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। অনুষ্ঠানে মাছের পোনা অবমুক্তকালে এমপি মাসুদ সাঈদী বলেন, দেশের মৎস্যসম্পদ বৃদ্ধি ও মানুষের পুষ্টির চাহিদা পূরণে মাছ চাষের কোনো বিকল্প নেই। মৎস্য খাতের উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। দেশের অর্থনীতিতে মৎস্যসম্পদের অবদান আরও বাড়াতে আধুনিক ও টেকসই পদ্ধতিতে …
আরো পড়ুন
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।