নিজস্ব প্রতিবেদক : আঞ্চলিক ও স্থানীয় সংবাদপত্র টিকিয়ে রাখতে বিজ্ঞাপন নীতিমালা সংশোধনসহ তিন দফা দাবি জানিয়েছে বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ (বিএএসপি)। বুধবার (১৯ আগস্ট) দুপুর ১টায় তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে মতবিনিময় সভায় সংগঠনটির নেতৃবৃন্দ এসব দাবি পেশ করেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, “স্বচ্ছ গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের আয়না।” গণমাধ্যম সরকারের ভুল-ত্রুটি তুলে …
আরো পড়ুনবরিশাল বিভাগ
বরিশালে বিশিষ্ট সমাজসেবী রফিকুল আলমের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : উন্নয়ন সংগঠন ‘রিচ টু আনরিচড (রান)’–এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, সুশাসনের জন্য নাগরিক (সুজন) বরিশালের সম্পাদক, বেলার নেটওয়ার্ক সদস্য এবং বরিশাল বিভাগীয় ও জেলা নদী কমিটির সদস্য, বিশিষ্ট পরিবেশকর্মী মো. রফিকুল আলম আর নেই। বুধবার (১৯ আগস্ট) দুপুর ১টা ৪৫ মিনিটে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে বরিশালের …
আরো পড়ুনসাংবাদিকতায় নতুন চোখ: প্রশিক্ষণে অর্জিত ডায়েরি
ফরিদ আহমেদ, নেছারাবাদ (পিরোজপুর) : সংবাদের পেছনের গল্প খোঁজার কৌতূহল এবং সমাজের অসংগতি তুলে ধরার তাড়না থেকেই সাংবাদিকতায় আসা। তবে শুধু ইচ্ছা বা আবেগ যে পেশাদার সাংবাদিকতার জন্য যথেষ্ট নয়, তা বাস্তবে টের পেয়েছি সাংবাদিকতা প্রশিক্ষণ নিতে গিয়ে। বরিশাল মিডিয়া করপোরেশন (BMC) পরিচালিত সাংবাদিক প্রশিক্ষণ কোর্সটি আমার জন্য কেবল সংবাদের ব্যাকরণ শেখার পথ নয়; বরং তা সংবাদের দৃষ্টিভঙ্গি (News …
আরো পড়ুনবরিশালে ধর্মীয় সম্প্রীতির আবহে কাউনিয়া মনসা মন্দিরে বস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক : ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বরিশালের কাউনিয়া সর্বজনীন শ্রীশ্রী মনসা মন্দিরে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। অনুষ্ঠানে মন্দিরের ভক্ত, স্থানীয় বাসিন্দা ও আয়োজকরা উপস্থিত ছিলেন। এ সময় ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করা …
আরো পড়ুনবরিশালে গণপূর্ত প্রকৌশলীর অফিসে বিএনপি নেতার সঙ্গে বাকবিতণ্ডা
নিজস্ব প্রতিবেদক : বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের ১৫ লাখ টাকার একটি কাজের কার্যাদেশ নিয়ে বাকবিতণ্ডার জেরে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কক্ষে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলমের দপ্তরে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় বিএনপি নেতা ও ঠিকাদার মাহফুজ সরকারি টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কাজটি পেয়েছিলেন। তার অভিযোগ, …
আরো পড়ুনজন্মদিনের দাওয়াতের আড়ালে মারধর ও ১০ লাখ টাকা দাবির অভিযোগে ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
রিয়াজ ফরাজী, বোরহানউদ্দিন : ভোলার বোরহানউদ্দিনে জন্মদিনের দাওয়াতের কথা বলে এক যুবককে ডেকে নিয়ে নির্জন স্থানে মারধর, দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন, মাদকদ্রব্য সামনে রেখে ভিডিও ধারণ এবং ১০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে টবগী ইউনিয়ন শাখা ছাত্রদলের দুই নেতাকে সাংগঠনিকভাবে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন—টবগী ইউনিয়ন শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান পলিন এবং সহদপ্তর সম্পাদক মো. …
আরো পড়ুনবিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট
বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,কলাপাড়া: কলাপাড়ায় নিষিদ্ধ চায়নাদুয়ারী ও ভুসনা জাল বিক্রির দায়ে এক বিক্রেতাকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা ৫০ হাজার টাকা সমমূল্যের অবৈধ ভুসনা জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার পাখিমারা বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক। অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৪ …
আরো পড়ুনকলাপাড়ায় মারধর করে গর্ভপাতের অভিযোগে ভাসুর গ্রেপ্তার
বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া: কলাপাড়ায় মারধর করে চার মাসের অন্তঃসত্ত্বা নারীর গর্ভপাত ঘটানোর অভিযোগে মো. জাকির মাতুব্বর (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মামলার প্রধান আসামি ও ভুক্তভোগী জান্নাতির (৩২) ভাসুর। গত ১১ আগস্ট রাত ৯টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের কোম্পানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জান্নাতি বাদী হয়ে সোমবার (১৭ আগস্ট) জাকির মাতুব্বরসহ পাঁচজনের বিরুদ্ধে …
আরো পড়ুনআমতলীতে যুব ফোরামের বার্ষিক সমাবেশ
আবু জিহাদ আমতলী প্রতিনিধি: “জাগো, ঐক্যবদ্ধ হও, আলোকিত করো—শিশু ও যুববান্ধব বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার আমতলীতে যুব ফোরামের বার্ষিক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টায় আমতলীর সোনালী কমিউনিটি সেন্টারে আমতলী এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও নজরুল স্মৃতি সংসদ (এনএসএস)-এর যৌথ আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আমতলী উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুব ও শিশু ফোরামের সদস্যরা অংশগ্রহণ …
আরো পড়ুনকুয়াকাটায় ভুয়া ওয়ারিশ সেজে জমি বিক্রি ও দখলের অভিযোগ
মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটার ফাঁসিপাড়া এলাকায় ভুয়া ওয়ারিশ সেজে জমি বিক্রি ও দখলের অভিযোগ উঠেছে জালাল শরীফ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় জমির প্রকৃত মালিকানা ও আইনগত অধিকার নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নুরুল ইসলাম শরীফ। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে কুয়াকাটা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন তিনি। নুরুল ইসলাম শরীফ বলেন, …
আরো পড়ুন
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।