হিজলা প্রতিনিধি: দেশে আওয়ামী লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদে বরিশাল উত্তর জেলা যুবদলের নবগঠিত আহ্বায়ক মো. কাওসার আহমেদের নেতৃত্বে হিজলায় বিশাল মোটরসাইকেল বহর অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে হিজলা উপজেলা সদর থেকে মোটরসাইকেল বহরটি বের হয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাঁদের প্রতিবাদ ও রাজনৈতিক অবস্থান তুলে ধরেন। …
আরো পড়ুনবরিশাল বিভাগ
আমতলীতে দুদকের অভিযানে পৌরসভার উপসহকারী প্রকৌশলী গ্রেপ্তার, জব্দ এক লাখ টাকা
আবু জিহাদ, আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী (সিভিল) মো. রুবেল খানকে এক লাখ টাকা নগদ অর্থসহ গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে দুদকের পটুয়াখালী কার্যালয়ের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে এক লাখ টাকা জব্দ করা হয়। দুদক সূত্রে জানা গেছে, ঝালকাঠির ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইসলাম …
আরো পড়ুনডিসেম্বর কিংবা জানুয়ারিতে বগা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: এমপি শফিকুল ইসলাম মাসুদ
দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর লোহালিয়া নদীর বগা ফেরিঘাট এলাকায় নির্মাণাধীন বগা সেতুর কাজ পরিদর্শন করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। আজ সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় তিনি সরেজমিনে সেতুর নির্মাণকাজের অগ্রগতি ঘুরে দেখেন। পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিক ও স্থানীয়দের উদ্দেশে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “ইনশাআল্লাহ আগামী ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির শুরুতেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক …
আরো পড়ুনমুলাদীতে ঝুঁকিপুর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে দুই এলাকার হাজারো মানুষ
ভূঁইয়া কামাল, মুলাদী: বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়ন ও গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নের সীমান্তবর্তী ব্রিজটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। এই ব্রিজ দিয়ে প্রতিদিন দুই এলাকার হাজার হাজার লোক যাতায়াত করে। ব্রিজটি হেলে পড়েছে, ব্রিজের এক পার্শ্বে ফাটল ধরে ভেঙ্গে গেছে, ভাঙ্গা জায়গায় কাঠের টুকরা দিয়ে পারাপার হয়। ব্রিজের দুই পার্শ্বের রেলিং ভেঙ্গে ও হেলে পড়েছে। দীর্ঘদিন এই ব্রিজটি …
আরো পড়ুন‘মাদকের বিস্তার রোধে খেলাধূলাকে এগিয়ে নিতে হবে’ -ভোলা জেলা প্রশাসক
এরশাদ সোহেল: ভোলা জেলা প্রশাসক ডা.শামীম রহমান বলেছেন ‘মাদকের বিস্তার রোধে খেলাধুলাকে এগিয়ে নিতে হবে, খেলাধূলাই পারে মানুষকে শারিরীক ও মানসিকভাবে ভালো রাখতে এবং এই খেলাধুলাই পারে উন্নত সমাজ তৈরি করতে। সোমবার ২৩ নভেম্বর ভোলার তজুমদ্দিন ডাকবাংলো স্টেডিয়ামে আন্ত:উপজেলা মেজর হাফিজ ফুটবল টুর্ণামেন্ট-২০২৬ এর উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভোলা জেলা প্রশাসক। ‘খেলাধুলায় ঐক্য, সুস্থ সমাজ,সমৃদ্ধ বাংলাদেশ’ …
আরো পড়ুনদুই মাদ্রাসায় চাকরি, একই সময়ে বেতন: পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের জিয়ানগরে একটি এমপিওভুক্ত আলিম মাদ্রাসায় আরবি প্রভাষক হিসেবে কর্মরত এক শিক্ষকের বিরুদ্ধে একই সময়ে আরেকটি এমপিওভুক্ত মাদ্রাসা থেকে বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। দুই প্রতিষ্ঠানে পৃথক পদে চাকরি দেখিয়ে বেতন নেওয়ার বিষয়টি সামনে আসার পর প্রায় আড়াই লাখ টাকা ফেরত দেওয়ার কথা স্বীকার করেছেন ওই শিক্ষক। তবে দুই প্রতিষ্ঠানে একই সময়ে চাকরি ও বেতন উত্তোলনের বিষয়ে তিনি স্পষ্ট …
আরো পড়ুনকলাপাড়ায় স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করল শিকদার ফুড অ্যান্ড বেভারেজ
মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির বাজারে স্বল্প আয়ের মানুষের ব্যয় কমাতে পটুয়াখালীর কলাপাড়া পৌরসভায় সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য সরবরাহ কার্যক্রম শুরু করেছে শিকদার ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় কলাপাড়া রুবান-সংলগ্ন হোটেল রুসাইবার সামনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক, কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের ১ নম্বর সদস্য …
আরো পড়ুনকুয়াকাটা-কলাপাড়ায় পাঁচ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব
মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটায় সোমবার (২৩ নভেম্বর) থেকে শুরু হচ্ছে হিন্দুধর্মাবলম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব। পাঁচ দিনব্যাপী এ আয়োজনে দেড় থেকে দুই লাখ পুণ্যার্থী ও দর্শনার্থীর সমাগমের প্রত্যাশা করছেন আয়োজকেরা। উৎসব উপলক্ষে কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দির ও কলাপাড়ার শ্রীশ্রী মদনমোহন সেবাশ্রম সাজানো হয়েছে বর্ণিল সাজে। প্রস্তুত করা হচ্ছে ১৭ জোড়া যুগল প্রতিমা। সোমবার রাতে কুয়াকাটার রাধাকৃষ্ণ …
আরো পড়ুন২৩ নভেম্বর রাজাপুর হানাদার মুক্ত দিবস
বুলবুল আহমেদ, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর পাক হানাদারমুক্ত দিবস আজ ২৩ নভেম্বর। ১৯৭১ সালের এই দিনে বরিশাল অঞ্চলের মধ্যে প্রথম থানা হিসেবে পাক হানাদারমুক্ত হয় রাজাপুর। মুক্তিযোদ্ধাদের সঙ্গে দীর্ঘ সম্মুখযুদ্ধের পর পাক পুলিশ ও রাজাকাররা আত্মসমর্পণ করলে স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়ে রাজাপুরের আকাশে। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ১৪ নভেম্বরের পর রাজাপুরে যুদ্ধের তীব্রতা বাড়তে থাকে। স্থানীয় দোসরদের সহযোগিতায় পাক হানাদার বাহিনী …
আরো পড়ুন৪ কেজির টিউমার নিয়ে বরিশালে চিকিৎসাধীন ১৬ বছরের বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরী, সহায়তার আবেদন পরিবারের
নিজস্ব প্রতিবেদক: জন্মগতভাবে দুই পায়ে প্রতিবন্ধকতা নিয়ে বেড়ে ওঠা ১৬ বছর বয়সী এক কিশোরী পাজরের পেছনে প্রায় ৪ কেজি ওজনের টিউমার নিয়ে গত ১২ দিন ধরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দরিদ্র পরিবারটি মেয়ের অস্ত্রোপচার ও চিকিৎসার ব্যয় নির্বাহে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে। ঝালকাঠির নলছিটি উপজেলার বৈচন্ডী গ্রামের বাসিন্দা দিনমজুর খোকন মৃধার এই মেয়ে বর্তমানে হাসপাতালটির নিচতলায় নিউরো …
আরো পড়ুন
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।