ফাহিম ফিরোজ : মা ইলিশ সংরক্ষণে বরিশাল বিভাগে বুধবার (৭ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের বিশেষ অভিযান। ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে এ সময়ে নদীতে মাছ ধরা, পরিবহন, মজুত ও বিক্রি নিষিদ্ধ থাকবে। অভিযান সফল করতে প্রশাসন ও মৎস্য বিভাগের পক্ষ থেকে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এবার নিষেধাজ্ঞা অমান্যকারী জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার পাশাপাশি আগামী বছরের পোনাদানা চালের …
আরো পড়ুনবরিশাল বিভাগ
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ১৩ শিক্ষার্থী মনোনীত হয়েছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) প্রকাশিত ২০১৯, ২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষের তালিকায় নিজ নিজ অনুষদে সর্বোচ্চ সিজিপিএ অর্জনের স্বীকৃতিস্বরূপ তাদের মনোনীত করা হয়েছে। ইউজিসির প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০১৯ শিক্ষাবর্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে পাঁচজন, ২০২০ শিক্ষাবর্ষে চারজন এবং ২০২১ শিক্ষাবর্ষে চারজন শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন। ২০১৯ শিক্ষাবর্ষে …
আরো পড়ুনআরিফুর রহমানের পিতার ইন্তেকাল, দৈনিক বাংলাদেশ বাণীর পরিবারের শোক
নিজস্ব প্রতিবেদক : দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার কম্পিউটার অপারেটর আরিফুর রহমানের পিতা মো. সেকান্দার আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত বুধবার (৭ অক্টোবর) রাত ১১টার দিকে বরিশাল নগরীর কাটপট্টি রোডস্থ নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে মো. সেকান্দার আলী স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি একজন বিনয়ী, …
আরো পড়ুনআগৈলঝাড়ায় গাঁজাসহ দুইজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
আগৈলঝাড়া প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় পৃথক মাদকবিরোধী অভিযানে ৯০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গৌরনদী সার্কেল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গৌরনদী সার্কেলের সদস্যরা আগৈলঝাড়া থানাধীন বড় বাশাইল এলাকায় অভিযান চালিয়ে সজল মিস্ত্রি (৩৪) নামে এক ব্যক্তিকে …
আরো পড়ুনআগৈলঝাড়ায় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
আগৈলঝাড়া প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তানজিম হোসেন তমাল, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত …
আরো পড়ুনবাকেরগঞ্জে দুর্গা মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনে বাধা দেওয়ার অভিযোগ
বাকেরগঞ্জ প্রতিনিধি : আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ ও গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কয়েকটি স্থানে সিসি ক্যামেরা স্থাপন ও বিদ্যুৎ সংযোগ দিতে স্থানীয় কয়েকজন দোকানদার বাধা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, আর কিছুদিন পরই সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ বছর কলসকাঠী …
আরো পড়ুনবাকেরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটায় ৮ জনের কারাদণ্ড
বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় আটজনকে আটক করে মোট পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) ভোররাতে উপজেলার কলসকাঠি ইউনিয়নের মইনখালি এলাকায় কারখানা নদী ও পাণ্ডব নদীর মোহনায় এ অভিযান পরিচালনা করা …
আরো পড়ুনবানারীপাড়ায় সন্ধ্যা নদীতে ‘মা ইলিশ’ রক্ষায় ২২ দিনের কঠোর নিষেধাজ্ঞা শুরু
বানারীপাড়া প্রতিনিধি : বরিশালের বানারীপাড়া উপজেলার প্রধান নদী সন্ধ্যায় মা ইলিশের প্রজনন মৌসুম রক্ষায় ২২ দিনের বিশেষ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৮ই অক্টোবর থেকে ২৯ শে অক্টোবর মা ইলিশ শিকার, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রজনন মৌসুমে ইলিশ নিধন রোধে সন্ধ্যা নদীজুড়ে বিশেষ তদারকি …
আরো পড়ুনশেবাচিমে ডায়াগনস্টিক সেন্টারের দুই দালাল আটক, পুলিশে সোপর্দ
নিজস্ব প্রতিবেদক : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে কম খরচে পরীক্ষা-নিরীক্ষার প্রলোভন দেখিয়ে রোগী বাগিয়ে নেওয়ার সময় দুই দালালকে আটক করেছে আনসার সদস্যরা। বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টার দিকে হাসপাতালের বহির্বিভাগ (ওপিডি) ভবনের চার তলার মেডিসিন ওয়ার্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে আটককৃতদের কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটককৃতরা হলেন—বরিশাল বিমান বন্দর থানার ৪ নম্বর …
আরো পড়ুনকুয়াকাটা পর্যটন কার্নিভাল ঘিরে জমজমাট প্রস্তুতি
মাহতাব হাওলাদার, মহিপুর : দীর্ঘ নয় বছর পর আবারও কুয়াকাটা সমুদ্রসৈকতে বসতে যাচ্ছে ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬’। আগামী ২৩ ও ২৪ অক্টোবর দুই দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে সাগরকন্যা কুয়াকাটায় চলছে জোর প্রস্তুতি। সৈকত ও আশপাশের এলাকায় চলছে সাজসজ্জা, পরিচ্ছন্নতা ও বিভিন্ন আয়োজনের প্রস্তুতি। উৎসবকে সামনে রেখে পর্যটননির্ভর এ নগরীও ধীরে ধীরে পাচ্ছে নতুন রূপ। বাংলাদেশ পর্যটন করপোরেশনের আয়োজনে অনুষ্ঠিতব্য এ …
আরো পড়ুন
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।