মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬

বরিশাল বিভাগ

পোর্ট রোডের রাস্তা দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি স্বেচ্ছাসেবক দল নেতা বাপ্পীর

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর পোর্ট রোডে বিআইডব্লিউটিএ’র জমি দখল করে স্টল নির্মাণ এবং অবৈধ লেনদেনের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বাপ্পী। তার দাবি বিআইডব্লিউটিএ’র কাছ থেকে জমি বৈধ উপায়ে লিজ নিয়ে স্টল নির্মাণ করেছেন। দীর্ঘ ২৮ বছরের রাজনৈতিক জীবনের ভাবমূর্তি ও বিএনপির রাজনৈতিক অবস্থান ক্ষুন্ন করতে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো …

আরো পড়ুন

মুলাদীতে মৎসজীবিদলে‘র আলোচনা ও পোনা অবমুক্ত

ভূঁইয়া কামাল, মুলাদী: বরিশালের মুলাদী উপজেলায় গত শনিবার মুলাদী মৎসজীবিদল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেব আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করণ করে। উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা মৎসজীবিদলের সভাপতি আবুল কালাম মাঝির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বরিশাল উত্তর জেলা বিএনপির ১নং সদস্য, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আ: ছত্তার খান। পৌরসভা …

আরো পড়ুন

জলাবদ্ধতা নিরসন ও সড়ক সংস্কারে দ্রুত পদক্ষেপের নির্দেশ বিসিসি প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর বিভিন্ন এলাকার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে সরেজমিনে পরিদর্শন করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। রোববার (৬ সেপ্টেম্বর) তিনি নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের গোড়াচাঁদ দাস রোড এলাকার খন্দকার হাবিবুর রহমান লেন এবং ১৭ নম্বর ওয়ার্ডের পেশকার বাড়ী এলাকার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করেন। পরিদর্শনকালে সিটি প্রশাসক সংশ্লিষ্ট …

আরো পড়ুন

হিজলায় আন্তঃজেলা ডাকাত সর্দার সহ আটক ৬ জন

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ১১টি মামলার আসামি ধলু বেপারী (৪৯) কে গ্রেফতার করেছে পুলিশ ।শনিবার(৫সেপ্টেম্বর),হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের বিশর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত ধলু বেপারী উপজেলার গৌরবদী ইউনিয়নের বিশর গ্রামের সুলতান বেপারীর ছেলে । পেশায় তিনি একজন জেলে ।পুলিশ সূত্রে জানা গেছে, আসামি বিশর গ্রামে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের …

আরো পড়ুন

নগরীর সোনামিয়ার পোল এলাকায় বিসিসির মোবাইল কোর্ট

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর সোনামিয়ার পোল এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনা, জনসাধারণের চলাচলের পথ দখল এবং ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। রোববার (৬ সেপ্টেম্বর) বিসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনার দায়ে ‘মায়ের দোয়া হোটেল’ ও ‘অর্পিতা মিষ্টান্ন ভান্ডারকে’ ভোক্তা …

আরো পড়ুন

রাজাপুরে ছাদে পলিথিন দিয়ে বৃষ্টির মধ্যে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, খসে পড়ছে পলেস্তারা, নতুন ভবনের দাবি

বুলবুল আহমেদ, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলার কেওতা ঘিগড়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ঝুঁকিপূর্ণ অবকাঠামোর মধ্যে চলছে পাঠদান। মাদ্রাসাটিতে প্রায় ৪৫০ শিক্ষার্থী থাকলেও প্রয়োজনীয় শ্রেণিকক্ষ ও অবকাঠামোর সংকটে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। বিজ্ঞান ভবনের ছাদে বৃষ্টির পানি ঠেকাতে পলিথিন ব্যবহার করতে হচ্ছে। বিভিন্ন সময় ভবনের পলেস্তারা খসে পড়ে শিক্ষক-শিক্ষার্থীরা আহত হওয়ার পাশাপাশি টেবিল-চেয়ার ও বেঞ্চ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় মাদ্রাসাটিতে আধুনিক …

আরো পড়ুন

চরফ্যাশনে দুইযুগেও হয়নি ডাম্পিং স্টেশন 

নুর উল্লাহ আরিফ, চরফ্যাশন : দেশের অন্যতম পর্যটন শহর দ্বীপজেলা ভোলার চরফ্যাশন উপজেলা। প্রতিদিনই  দেশ-বিদেশের পর্যটকদের আগমন ঘটে উপজেলা শহরটিতে। শহরটিতে প্রবেশের প্রাক্কালেই এখানকার পরিবেশ সম্পর্কে  বিরূপ ধারণা নিয়েই তাদের আগমন ঘটে। কারণ, শহরটির প্রবেশ মুখে রয়েছে পৌরসভার ময়লার ভাগাড়। পঁচা-ময়লার দুর্গন্ধে পথচারীসহ পরিবহন যাত্রীদের এ পথে যাতায়াতে নাকাল অবস্থা। ময়লার দুর্গন্ধে শিশুরা এ পথে তাদের নিয়ে যাতায়াত না করতে …

আরো পড়ুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র-নজরুল সেমিনার

ববি প্রতিনিধি বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে ‘রবীন্দ্র-নজরুল বিষয়ক সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে বাংলা বিভাগের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলা আমাদের মাতৃভাষা হলেও সাহিত্য ও …

আরো পড়ুন

জাতীয় ছাত্র শক্তি বরিশাল জেলা শাখার মূখ্য সংগঠক হলেন সুমি হক

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ছাত্র শক্তি বরিশাল জেলা শাখার মূখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও জুলাইযোদ্ধা সুমি হক। শনিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আহসান লাবিব ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সুমি হককে বরিশাল জেলা শাখার মূখ্য …

আরো পড়ুন

বরিশাল সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স কার্যক্রম এখন অনলাইনে

নিজেস্ব প্রতিবেদক: হোল্ডিং ট্যাক্স কার্যক্রম অনলাইনভিত্তিক করার লক্ষ্যে কর ধার্য ও কর আদায় শাখা এবং অ্যাসেসমেন্ট কার্যালয়ে ল্যাপটপসহ প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম প্রদান করেছেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। ০৭ সেপ্টেম্বর রবিবার বেলা ২ টায় নগর ভবনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এসব আধুনিক সরঞ্জাম হস্তান্তর করা হয়। নাগরিক সেবা অধিকতর স্বচ্ছ, দ্রুত ও আধুনিক করার অংশ হিসেবেই এ …

আরো পড়ুন