বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

বরিশাল বিভাগ

ঝালকাঠিতে যাতায়াতের পথ নিয়ে বিরোধ একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক : বরিশাল ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নে বাড়ির সীমানার যাতায়াতের পথ নিয়ে বিরোধের জেরে এক নৃশংস হামলার ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ও লাঠিসোটার পিটুনিতে বাবা ও তাঁর দুই ছেলেসহ একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। গত ১৮ মে সোমবার সকাল আনুমানিক আটটার দিকে ধানসিঁড়ি ইউনিয়নের ৮ নং গাবখান গ্রামে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন-ওই …

আরো পড়ুন

মঠবাড়িয়ায় অসহায় নারীকে টিন সহায়তা, তাকওয়া ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ

জাকির হোসেন :  পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের অসহায় নারী মাসুমা আক্তারকে ঘর মেরামতের জন্য টিন সহায়তা প্রদান করা হয়েছে। সমাজসেবামূলক প্রতিষ্ঠান তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়। জানা যায়, মাসুমা আক্তারের বসতঘরটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। ফলে তিনি চরম দুর্ভোগের মধ্যে মানবেতর জীবনযাপন করছিলেন। বিষয়টি জানার পর তাকওয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান তরিকুল ইসলাম তারেক মুনাওয়ার …

আরো পড়ুন

চরফ্যাশনে প্রযুক্তিনির্ভর ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশন প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী প্রযুক্তিনির্ভর ‘ভূমিসেবা মেলা ২০২৬’। জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে ১৯ থেকে ২১ মে পর্যন্ত এ মেলার আয়োজন করেছে চরফ্যাশন উপজেলা ভূমি অফিস। মঙ্গলবার ১৯ মে সকালে মেলার উদ্বোধন করেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমান আফরোজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন। এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারণ …

আরো পড়ুন

আমতলীতে ভূমিসেবা মেলা ২০২৬ এর উদ্বোধন

আবু জিহাদ, আমতলী প্রতিনিধি :- “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” শ্লোগানকে সামনে রেখে বরগুনার আমতলীতে শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬। ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা ভূমি অফিস এ মেলার আয়োজন করে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) (অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আমতলী উপজেলা বিএনপির সাবেক …

আরো পড়ুন

বরিশালে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : হামের উপসর্গ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে ৩৭ শিশুর মৃত্যু হয়। আর বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে ২৪ শিশুর। ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশু জিহাদ (২ বছর ৩ মাস) পটুয়াখালী জেলার দুর্গাপুর এলাকার বাসিন্দা। অপর শিশু হচ্ছে হাবিব (৭ মাস)। …

আরো পড়ুন

বরিশাল নৌবন্দরে আকস্মিক পরিদর্শনে নৌ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : আকস্মিকভাবে বরিশাল নৌ বন্দর পরিদর্শন করেছেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টার দিকে তিনি বরিশাল নৌ বন্দরে পৌঁছান। এ সময় তিনি বন্দরের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং দাপ্তরিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। নৌ বন্দর সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী প্রথমে ড্রেজিং বিভাগ, নৌ নিরাপত্তা বিভাগ ও ট্রাফিক বিভাগসহ মোট তিনটি বিভাগ পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি …

আরো পড়ুন

চরফ্যাশনে ড. আ.জ.ম ওবায়েদুল্লাহ স্মরণসভা

চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলার দুই কৃতি সন্তান ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. আ.জ.ম ওবায়েদুল্লাহ ও ভোলা জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ মোস্তফা কামালের ‘বর্ণাঢ্য জীবন নিয়ে’ স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠান ১৮ মে সোমবার বিকেল চারটায় চরফ্যাশন ব্রজগোপাল টাউন হলে অনুষ্ঠিত হয়। চরফ্যাশন উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কালচারাল …

আরো পড়ুন

দায়িত্বে অবহেলা: ববির উপপরিচালক সেলিনা সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক : দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দফতরের উপপরিচালক সেলিনা বেগমকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দফতরের উপপরিচালক সেলিনা বেগম। আদেশে বলা হয়, শারীরিক শিক্ষা দফতরের উপপরিচালক সেলিনা বেগমের বিরুদ্ধে ১৪ মে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের …

আরো পড়ুন

শালিস বৈঠকে হামলার ঘটনায় চার’জন আহত, আটক-৩

আমতলী (বরগুনা) সংবদদাতা বরগুনার আমতলীতে শালিস বৈঠককে কেন্দ্র করে বিএনপির অঙ্গসংগঠনের নেতা কতৃক হামলায় আহত চার জন। ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করে পুলিশ আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছেন। আদালতের বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ঘটনা ঘটেছে শনিবার রাতে আমতলী উপজেলার মানিকঝুড়ি স্ট্যান্ডে। জানাগেছে, উপজেলার সদর ইউনিয়নের মানিকঝুড়ি এলাকার বাসিন্দা মোসা: শিল্প বেগম ও তার খালাতো …

আরো পড়ুন

এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র পরিবর্তন ও বহিরাগত পরীক্ষার্থীকে সুযোগ দেওয়ার অভিযোগে প্রধান শিক্ষক ও জ্যেষ্ঠ শিক্ষককে শোকজ

নিজস্ব প্রতিবেদক পিরোজপুরের নাজিরপুর উপজেলার হাজী আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা চলাকালে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম ও জ্যেষ্ঠ শিক্ষক শ্রী দীনেশ চন্দ্র ঘরামীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। জানা গেছে, গত ২১ এপ্রিল এসএসসি পরীক্ষা চলাকালে বেআইনিভাবে প্রশ্নপত্র পরিবর্তনের অভিযোগ আনা হয় প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের বিরুদ্ধে। এছাড়া ২৮ …

আরো পড়ুন