পিরোজপুর প্রতিনিধি পবিত্র রমজান উপলক্ষে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে বাজার তদারকি শুরু করেছে পিরোজপুর জেলা প্রশাসন।বৃহস্পতিবার(২৬ ফেব্রুয়ারি) দুপুর থেকে পিরোজপুর পৌর বাজার পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক তানজিলা কবির ত্রপা। পরিদর্শনকালে নিত্যপণ্যের মূল্য তালিকা টানানো, অতিরিক্ত দাম না নেওয়া, বাজারের রাস্তা দখল করে মালামাল না রাখাসহ পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব আরোপ করেন অতিরিক্ত জেলা প্রশাসক। এ সময় বারবার …
আরো পড়ুনঅন্যান্য
ভোলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ১
ভোলা প্রতিনিধি ভোলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মো. মহিউদ্দিন (৪০) নামের ডাকাতদলের এক সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে চাইনিজ কুড়াল, বগি দা ও ছুরিসহ প্রায় ১০টি বিভিন্ন রকমের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত …
আরো পড়ুনবিয়ের প্রলোভনে ‘ধর্ষণ ও ভিডিও ধারণ’, বরিশাল সিটি কর্মকর্তা গ্রেপ্তার
বরিশাল প্রতিনিধিঃ বিয়ের প্রলোভনে এক গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণসহ হুমকির অভিযোগের মামলায় গ্রেপ্তার হয়েছেন বরিশাল সিটি করপোরেশনের এক কর্মকর্তা। বৃহস্পতিবার মহানগর পুলিশের কাউনিয়া থানার একটি দল তাকে গ্রেপ্তার করে বলে জানান কাউনিয়া থানার এসআই শফিকুল ইসলাম। এসআই শফিকুল ইসলাম বলেন, দুপুরে ধর্ষণ মামলায় ওই কর্মকর্তাকে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক মিরাজুল ইসলাম রাসেল তাকে …
আরো পড়ুনসুন্দরবন ও বঙ্গোপসাগরে ফের জলদস্যু আতঙ্ক পাথরঘাটায় মৎস্যজীবীদের মানববন্ধন
মইনুল আবেদিন খান সুমন, বরগুনা দীর্ঘদিন দস্যুতা শূন্যের কোটায় নেমে আসায় সুন্দরবন ও বঙ্গোপসাগর সংলগ্ন উপকূলজুড়ে জেলে ও মৎস্যজীবীদের মাঝে স্বস্তি ফিরেছিল। তবে সম্প্রতি আবারও জলদস্যুদের তৎপরতা শুরু হওয়ায় উপকূলজুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে সাগর ও নদীতে জেলে বহরে হামলা, লুটপাট, অপহরণ ও গুলিবর্ষণের একাধিক ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে জলদস্যুদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পাথরঘাটায় মানববন্ধন করেছে …
আরো পড়ুনবাকেরগঞ্জে জোরপূর্বক পাকা ঘর নির্মাণের অভিযোগ
বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জে জোরপূর্বক পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নিয়ামতি ইউনিয়নের নিয়ামতি বাজার এলাকায়। এ ঘটনায় ভুক্তভোগী মো: নুর হোসেন বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নিয়ামতি গ্রামের রশিদ হাওলাদারের ছেলে নুর হোসেন নিয়ামতি মৌজায় ১৫৩৯ নং খতিয়ানে ৩৪৯৮/৩৮৩৮ দাগে পৈত্রিক ও ক্রয় সূত্রে ১.৫ শতাংশ জমির মালিক। নুরহোসেন, …
আরো পড়ুনপাথরঘাটা বিএফডিসির চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ
মইনুল আবেদীন খান সুমন, বরগুনা জেলা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় বিএফটিসি মৎস্য বাজারের চাঁদার টাকা ভাগ নিয়ে স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়রা শামীম নামের একজনকে আটক করে পুলিশের দিয়েছে। মঙ্গলবার দুপুর দুইটার দিকে পাথরঘাটা পৌরশহরের লঞ্চঘাট এলাকার ব্রিজের পাশের বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। আটক শামীম হোসেন কালমেঘা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাছেরখাল এলাকার মোঃ …
আরো পড়ুনলালমোহনে ৮লাখ টাকার অবৈধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে চাই
আজিম উদ্দিন খান, লালমোহন প্রতিনিধিঃ ভোলার লালমোহন মৎস্য অফিসের উদ্যোগে তেতুলিয়া নদীতে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়েছে। লালমোহন উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে প্রকল্প পরিচালক মোল্লা এমদাদ উল্যার দিকনির্দেশনায়, জেলা মৎস্য কর্মকর্ত ইকবাল হোসেন এর পরিকল্পনায়, লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দের নেতৃত্বে উপজেলার তেতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করে ১৫টি অবৈধ বেহুন্দি জাল জব্দ …
আরো পড়ুনমহিপুরে কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙচুর, আতঙ্কে রোগী-কর্মীরা
বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া প্রতিনিধিঃ মৎস্য বন্দর মহিপুরে বেসরকারি প্রতিষ্ঠান কেয়ার মডেল হাসপাতালে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। আকস্মিক এ ঘটনায় হাসপাতালে থাকা রোগী ও কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতাল সূত্রে জানা যায়, স্থানীয় মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রদল-এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিয়ামের নেতৃত্বে ১০-১২ জনের একটি …
আরো পড়ুনদৌলতখানে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, নির্যাতনের অভিযোগ
মাকছুদুর রহমান পাটোয়ারী, দৌলতখান প্রতিনিধিঃ ভোলার দৌলতখান উপজেলার একটি বসতঘর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল থেকে দুপুরের মধ্যে সৈয়দপুর ইউনিয়ন-এর ৪ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। নিহত রুমা বেগম (প্রায় ২৫) সকালে পরিবারের সদস্যদের ডাকে সাড়া না দিলে সন্দেহ হয়। পরে ঘরের দরজা ভেঙে …
আরো পড়ুনকুয়াকাটায় দোকানে হামলা,ভাংচুর,আটক ১
বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া: পর্যটন সৈকত কুয়াকাটার এক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, হুমকির অভিযোগে মোঃ মাকছুদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়।এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হলে ব্যাপক আলোচনা তৈরি হয়। থানা পুলিশ সূত্রে জানা গেছে, কুয়াকাটার একটি দোকানে মালিকানা দাবি করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বৃহস্পতিবার। এ ঘটনায় …
আরো পড়ুন
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।