শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

অন্যান্য

সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশের নাগরিক- গণপূর্ত প্রতিমন্ত্রী

এস. এম. ইব্রাহীম, কাউখালী : ‎সনাতন ধর্মাবলম্বীদের পাশে সরকার রয়েছে উল্লেখ করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর বলেছেন, “সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের পাশে সরকার রয়েছে। শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও তাঁদের পাশে রয়েছেন।” ‎‎​সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১২টায় পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা …

আরো পড়ুন

বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজে নবীন বরণ ও একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বাবুগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজে জমকালো আয়োজনের মধ্য দিয়ে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ এবং নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর সোমবার দুপুর ১২টায় কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানান এবং কলেজের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বরিশাল-৩ …

আরো পড়ুন

কক্সবাজারে রিসোর্টে আগুন: আমতলীর একই পরিবারের তিনজন নিহত

আবু জিহাদ, আমতলী : কক্সবাজারের একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন বরগুনার আমতলী উপজেলার একই পরিবারের তিনজনসহ সাত স্বজন। নিহত তিনজনের বাড়ি আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কালীপুরা গ্রামে। বাকি চারজনও তাঁদের নিকটাত্মীয়। একই পরিবারের তিন সদস্যকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছে পরিবারটি। এ ঘটনায় কালীপুরা গ্রামজুড়েও নেমে এসেছে শোকের ছায়া। পারিবারিক সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার অবসরপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা মো. কবির …

আরো পড়ুন

৩৩২ কোটি টাকার সাইলো, নাব্যতা সংকটে বন্ধ নৌপথে চাল পরিবহন

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণাঞ্চলে দুর্যোগকালীন খাদ্য সরবরাহ নিশ্চিত করতে বরিশালের কীর্তনখোলা নদীর তীরে ৩৩২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে আধুনিক খাদ্যভাণ্ডার সাইলো। ৪৮ হাজার টন ধারণক্ষমতার এই স্থাপনা ঘিরে খাদ্য সংরক্ষণ ও জরুরি সরবরাহের বড় সম্ভাবনা তৈরি হলেও বাস্তবে এখনো পুরোপুরি চালু হয়নি এর কার্যক্রম। জেটির সামনে নদীর নাব্যতা কম থাকায় শুরু করা যায়নি নৌপথে চাল পরিবহন। এর সঙ্গে …

আরো পড়ুন

বরিশালে কর্মসংস্থানের লক্ষ্যে অসহায়দের মাঝে জামায়াতের ছাগল বিতরণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর উদ্যোগে অসহায় ও স্বাবলম্বী হতে আগ্রহী মানুষের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ছাগল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৫ অক্টোবর)বিকালে আয়োজিত এ কর্মসূচিতে ৮টি ছাগল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ …

আরো পড়ুন

শ্রেণিকক্ষের সংকট কমাতে তিন প্রতিষ্ঠানে নতুন ভবন, সংস্কার হচ্ছে চার স্কুল

ফাহিম ফিরোজ : বরিশাল মহানগরী ও সদর উপজেলার সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে ৫ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় এ বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন একাডেমিক ভবন নির্মাণ এবং চারটি বিদ্যালয়ের ভবন মেরামত ও সংস্কার করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত সুবিধা বাড়ানো, শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা বিস্তারে এ …

আরো পড়ুন

বরিশাল সিটি করপোরেশন পরিদর্শনে সেলিমা রহমান এমপি

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) কার্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য বেগম সেলিমা রহমান। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ২টায় তিনি বিসিসি কার্যালয়ে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জানান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। এ সময় বরিশাল মহানগর বিএনপির …

আরো পড়ুন

আমতলীতে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি পরিদর্শনে রেঞ্জ ডিআইজি

আবু জিহাদ, আমতলী : বরগুনার আমতলীতে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি (উপমহাপরিদর্শক) মো. জুলফিকার আলী হায়দার। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে আমতলী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি পূজার প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা এবং সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও উদ্বেগের বিষয়গুলো সম্পর্কে খোঁজখবর নেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে …

আরো পড়ুন

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় স্কুলের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। বরিশাল সরকারি বিদ্যালয় উচ্চ …

আরো পড়ুন

গর্ভবতী নারীকে মারধর, গর্ভের সন্তানের মৃত্যু: প্রধান আসামি গ্রেপ্তার

‎জাকির ফরাজীঃ সাত মাসের অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগ, গর্ভের সন্তানের মৃত্যু এবং পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার মামলায় পলাতক প্রধান অভিযুক্ত মো. সোহাগ সিকদারকে (২৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। অভিযোগ রয়েছে, হামলার সময় ওই নারী ও তাঁর স্বামীর কাছ থেকে নগদ ১ লাখ ৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং নারীকে প্রায় দুই ঘণ্টা আটকে রাখা হয়। পরে আহত অবস্থায় …

আরো পড়ুন