সোমবার, আগস্ট ১৭, ২০২৬

বরিশাল

বয়স, রেজিস্ট্রেশন ও অংশগ্রহণ নিয়ে বিতর্ক: নতুন কুঁড়ি স্পোর্টসের ক্রিকেট বাছাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর বরিশাল বিভাগীয় ক্রিকেট দল গঠনকে কেন্দ্র করে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। বয়স যাচাই, রেজিস্ট্রেশন এবং উপজেলা-জেলা পর্যায়ের অংশগ্রহণের নিয়ম যথাযথভাবে অনুসরণ না করে কয়েকজন খেলোয়াড়কে বিভাগীয় দলের জন্য বিবেচনায় নেওয়ার অভিযোগে খেলোয়াড় ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন কুঁড়ি স্পোর্টস …

আরো পড়ুন

দেশের ৬৫ হাজার বিদ্যালয়কে পেছনে ফেলে চ্যাম্পিয়ন বরিশাল

নিজস্ব প্রতিবেদক : দেশের ৬৫ হাজার ৩০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করে জাতীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ২১নং দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। শনিবার (২০ জুন) ঢাকার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয় বরিশালের ক্ষুদে …

আরো পড়ুন

বরিশালে প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে তৎপর আওয়ামী লীগের নেতাকর্মীরা

ফাহিম ফিরোজ : আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে বরিশালে দলটির নেতাকর্মীদের মধ্যে নতুন করে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্যেও বিভিন্ন এলাকায় গোপনে মিছিল-মিটিং ও সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে সক্রিয়তার জানান দিচ্ছেন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। একই সঙ্গে নগরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানও জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে আওয়ামী লীগ ও …

আরো পড়ুন

মুফতি মাসউদ হাসান ফিরোজকে ‘জঙ্গী’ আখ্যা দেওয়ার প্রতিবাদে বরিশালে মানববন্ধন 

চরমোনাই কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মুফতি মাসউদ হাসান ফিরোজকে ‘জঙ্গী’ আখ্যা দেওয়ার প্রতিবাদে বরিশালে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ জুন (২০২৬) সকাল ১১টায় বরিশাল নগরীর টাউন হল চত্বরে এই মানববন্ধনের আয়োজন করা হয়। ‘জাতীয় শিক্ষক ফোরাম বরিশাল মহানগর’ শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষকেরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গুঠিয়া ইউনিয়ন বিএনপির …

আরো পড়ুন

নারীকে মারধরের অভিযোগে বিএনপি নেতা পরিচয়দানকারী কবির মৃধার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সদর উপজেলার চড়বাড়িয়া ইউনিয়নের লামচড়ি বাজার এলাকায় এক নারীকে মারধর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগে বিএনপি নেতা পরিচয়দানকারী কবির মৃধার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী নারীর পিতা ফরিদ গোলদার বাদী হয়ে গতকাল কাউনিয়া থানায় মামলাটি করেন। মামলার নম্বর ১৩৪/২০২৬। মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ জুন বিকেলে চড়বাড়িয়া ইউনিয়নের লামচড়ি বাজারে ফরিদ গোলদারের …

আরো পড়ুন

‎বরিশালে বৃক্ষরোপণ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

‎নিজস্ব প্রতিনিধিঃ ‎পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন-এর উদ্যোগে আয়োজিত “বৃক্ষরোপণ প্রতিযোগিতা ২০২৬”-এর পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। ‎ ‎১৮ ই জুন বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায়  নগরীর চৌমাথা নামিরাহ লেজার ডেন্টাল কেয়ারে এই আয়োজন করা হয়। ‎  প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে  পুরস্কার ও সম্মাননা সনদ বিতরণ করেন ডাঃ ইজাজুল কবির রিদয় এবং লাভ ফর …

আরো পড়ুন

হাতেম আলী কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

ফজলে রাব্বি,  পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রদলের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কর্মসূচির অংশ হিসেবে কলেজের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ …

আরো পড়ুন

উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল, পরিবেশ দূষণে অতিষ্ঠ এলাকাবাসী

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলার হস্তিশুন্ড গ্রামে শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকার মাঝখানে গড়ে ওঠা মজিবুর অটো রাইস মিলকে কেন্দ্র করে পরিবেশ দূষণ, শব্দ দূষণ ও জনদুর্ভোগের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে মিলটির কার্যক্রমে শিক্ষার পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, মিলটির ১০০ মিটারের মধ্যেই রয়েছে ৭১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, হস্তিশুন্ড মাধ্যমিক …

আরো পড়ুন

নেছারাবাদ আইডিয়াল ইনস্টিটিউটে ফল উৎসব অনুষ্ঠিত  

ফরিদ আহমেদ, নেছারাবাদ প্রতিনিধি : দেশি ফলের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া ও পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার নেছারাবাদ আইডিয়াল ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ‘ফল উৎসব – ২০২৬’। “দেশি ফলে ভরপুর, শিশুর জীবন হোক মধুর” স্লোগানটি সামনে রেখে বৃহস্পতিবার (১৮ জুন) সকালে আয়োজিত এ উৎসবে বিদ্যালয়ের প্রাক – প্রাথমিক শ্রেণিকক্ষ সেজে ওঠে রঙ, রস ও সুগন্ধে  ভরপুর এক …

আরো পড়ুন

এক দশকে বরিশালে অর্থনৈতিক ইউনিট বেড়েছে ৭৮ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিভাগে গত এক দশকে অর্থনৈতিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ঘটেছে। ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর ন্যাশনাল রিপোর্ট অনুযায়ী, বিভাগে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৫৬ হাজার ৯৪৪টিতে, যা ২০১৩ সালের তুলনায় প্রায় ৭৮ দশমিক ৪৫ শতাংশ বেশি। বুধবার (১৭ জুন) সকাল ৯টায় বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বিভাগীয় প্রশাসন ও পরিসংখ্যান অফিসের আয়োজনে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’ …

আরো পড়ুন